সাদুল্লাপুর উপজেলা প্রতিনিধি
মোঃ রিয়াদ প্রধান
গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার ৩ নম্বর দামোদরপুর ইউনিয়ন শাখার ৬ নম্বর ওয়ার্ড সেক্রেটারি মোঃ মেহেদী হাসান হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি গত ১৩ জুলাই ২০২৫ খ্রিষ্টাব্দ, শনিবার, আনুমানিক দুপুর ১টায় সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মরহুম মেহেদী হাসান ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর একজন নিষ্ঠাবান, আদর্শনিষ্ঠ ও পরিশ্রমী কর্মী। তাঁর মৃত্যুতে সাদুল্লাপুর উপজেলা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।
এক যৌথ শোকবার্তায় শোক প্রকাশ করেন সাদুল্লাপুর উপজেলা জামায়াতের আমীর মোঃ এরশাদুল হক ইমন, উপজেলা সেক্রেটারি মাওলানা সিরাজুল ইসলাম সিরাজ, উপজেলা যুব বিভাগের সভাপতি মোঃ ইসমাইল হোসেন, যুব বিভাগের সেক্রেটারি মোঃ গোলাম রব্বানী রতন এবং ৩ নম্বর দামোদরপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মোঃ ফরিদ মিয়া।
নেতৃবৃন্দ তাঁদের শোকবার্তায় বলেন, “মেহেদী হাসান ভাই ছিলেন দলের প্রতি অত্যন্ত নিষ্ঠাবান ও দায়িত্বশীল। তাঁর মৃত্যুতে আমরা একজন আদর্শ কর্মীকে হারালাম। আমরা মহান আল