
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাদুল্লাপুর উপজেলা যুব বিভাগের সভাপতি মোঃ ইসমাইল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব বিভাগের সেক্রেটারি মোঃ ইঞ্জিনিয়ার গোলাম রব্বানী রতন। এছাড়াও উপজেলা যুব টিমের সদস্য অ্যাডভোকেট লিমন সরকার সহ সাদুল্লাপুর উপজেলা যুব বিভাগের বিভিন্ন ইউনিয়নের সভাপতি ও সেক্রেটারি এবং স্থানীয় দায়িত্বশীল নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
বক্তারা তাঁদের বক্তব্যে শহীদ ওসমান হাদির বীরত্ব, ত্যাগ ও আদর্শের কথা গভীর আবেগের সঙ্গে তুলে ধরেন। তাঁরা বলেন, জুলাই যোদ্ধা শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁদের দেখানো পথ অনুসরণ করে ইসলামী আদর্শ প্রতিষ্ঠা ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে যুব সমাজকে আরও অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে শহীদ ওসমান হাদির রূহের মাগফিরাত কামনা, দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং ইসলামী আন্দোলনের সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া মাহফিলটি অত্যন্ত শান্তিপূর্ণ ও ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয়।