
মোঃ রিয়াদ প্রধান
জুলাই গণআন্দোলনে শহীদ সাদুল্লাপুরের সন্তান নাজমুল ইসলামের কবর জিয়ারত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা ও সাদুল্লাপুর উপজেলা শাখার নেতৃবৃন্দ।
শনিবার (১২ জুলাই) সকাল ১১টায় গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের সম্ভাব্য এমপি প্রার্থী ও জামায়াতে ইসলামীর গাইবান্ধা জেলা শাখার রাজনৈতিক সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা মো. নজরুল ইসলাম লেবুর নেতৃত্বে উপজেলার কামারপাড়া ইউনিয়নের নুরপুর গ্রামে শহীদ নাজমুলের কবর জিয়ারত করা হয়।
পরে নেতৃবৃন্দ শহীদের পরিবারের সদস্যদের খোঁজখবর নেন, তাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আর্থিক সহায়তা প্রদান করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন সাদুল্লাপুর উপজেলা জামায়াতের আমীর মো.এরশাদুল হক ইমন, সাবেক থানা আমীর মাওলানা আব্দুর রউফ, মাওলানা আব্দুল হামিদ, উপজেলা সেক্রেটারি মাওলানা মো. সিরাজুল ইসলাম, বায়তুলমাল সেক্রেটারি মাওলানা লোকমান হোসেনসহ উপজেলা শূরা ও কর্মপরিষদের সদস্যবৃন্দ।
এছাড়াও উপজেলার ১১টি ইউনিয়নের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।উল্লেখ্য, রাজধানীর আশুলিয়ায় একটি গার্মেন্টসে কর্মরত অবস্থায় নাজমুল ৪ আগস্ট বৈষম্যবিরোধী জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ হন এবং ৯ আগস্ট সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরবর্তীতে তার মরদেহ গ্রামের বাড়ি সাদুল্লাপুরের নুরপুর গ্রামে এনে দাফন করা হয়।