
মোঃ রিয়াদ প্রধান
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ৩নং দামোদরপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর প্রচার ও মিডিয়া সম্পাদক মোঃ সবুজ মিয়া গত জুন মাসে টানা ১৫০ ওয়াক্ত নামাজ জামায়াতের সাথে আদায় করার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। এই অনুশীলনের স্বীকৃতিস্বরূপ তাকে সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়েছে।
উক্ত সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা জামায়াতে ইসলামীর রাজনৈতিক সেক্রেটারি, সাবেক উপজেলা চেয়ারম্যান এবং সাদুল্লাপুর ও পলাশবাড়ী-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জনাব মাওলানা নজরুল ইসলাম লেবু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ এরশাদুল হক ইমন, থানা আমির সাদুল্লাপুর উপজেলা জামায়াত; মাওলানা সিরাজুল ইসলাম সিরাজ, সেক্রেটারি সাদুল্লাপুর উপজেলা জামায়াতে ইসলামী এবং মোঃ আব্দুল হামিদ, সাদুল্লাপুর উপজেলার সাবেক থানা আমির।
আলোচকবৃন্দ মোঃ সবুজ মিয়ার এ উদ্যোগকে তরুণ প্রজন্মের জন্য একটি অনুকরণীয় উদাহরণ হিসেবে উল্লেখ করেন এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখতে উদ্বুদ্ধ করেন। তারা বলেন, “নামাজ হচ্ছে মুমিনের মেরাজ, আর জামায়াতে নামাজ আদায়ের মাধ্যমে সমাজে ঈমানি চেতনার বিকাশ সম্ভব।