
শুক্রবার (১৪ মার্চ) বিকালে বকশিগঞ্জ বাজার বিদ্যালয় মাঠে এই আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
৬নং ধাপের হাট ইউনিয়ন এর সভাপতি মাওলানা মো.তাওফিকুর ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর- পলাশবাড়ী) আসনের আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাদুল্লাপুর উপজেলার সেক্রেটারি মো. সিরাজুল ইসলাম সিরাজ সাদুল্লাপুর উপজেলা যুব বিভাগ এর সেক্রেটারি মোঃ গোলাম রব্বানী রতন সাদুল্লাপুর দক্ষিণ সাংগঠনিক থানার সভাপতি মাছুম আকন্দ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ধাপের হাট ইউনিয়ন সেক্রেটারি মো.সুজন সরকার