
মোঃ রিয়াদ প্রধান
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান সাবেকতাজপুর মহিলা কলেজে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে মানবিক, বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষা শাখায় ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য কলেজ কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে বেশ কিছু আকর্ষণীয় সুযোগ-সুবিধা।
ভর্তি-সুবিধাসমূহ:
১. অনলাইন আবেদন ও নিশ্চায়ন ফি সম্পূর্ণ ফ্রি
২. ভর্তি ফি সম্পূর্ণ ফ্রি
৩. এক সেট পাঠ্যবই ফ্রি, বিশেষভাবে বিজ্ঞান শাখায় দুই সেট বই ফ্রি
৪. ১০০% উপবৃত্তি নিশ্চিত, তবে শর্তসাপেক্ষে—কমপক্ষে ৮০% ক্লাস উপস্থিতি বাধ্যতামূলক
কলেজ কর্তৃপক্ষ জানায়, নারী শিক্ষার প্রসারে ও মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ দিতে এই সকল সুবিধা প্রদান করা হচ্ছে। আগ্রহী শিক্ষার্থীদের অনলাইনে অথবা সরাসরি কলেজে এসে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।
আবেদনের শেষ তারিখ ও ভর্তি প্রক্রিয়া সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য সরাসরি কলেজে যোগাযোগ করতে বলা হয়েছে।
অনুরোধে
কর্তৃপক্ষ
সাবেকতাজপুর মহিলা কলেজ
সাদুল্লাপুর, গাইবান্ধা।