প্রিন্ট এর তারিখঃ জুন ১৩, ২০২৬, ১০:৫৮ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৩, ২০২৫, ১২:৫৯ পি.এম
সিকৃবির ভেটেরিনারি অনুষদের নতুন ডিন অধ্যাপক এ.এস.এম. মাহবুব
মো:আল আমিন বাপ্পি,সিকৃবি প্রতিনিধি:সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিকেল সায়েন্সেস অনুষদের নতুন ডিন হিসেবে দায়িত্ব পেয়েছেন অনুষদের পোল্ট্রি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড.এ.এস. এম মাহবুব। তিনি ভেটেরিনারি অনুষদের দশম ডিন হিসেবে সদ্যসাবেক ডিন অধ্যাপক ডা. মো: সিদ্দিকুল ইসলামের স্থলাভিষিক্ত হলেন।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) তিনি পরবর্তী দুই বছরের জন্য এই দায়িত্ব গ্রহন করেন। এর আগে, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ আসাদ-উদ-দৌল্লা স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এই দায়িত্ব দেয়া হয়।
দায়িত্ব পেয়ে অধ্যাপক ড.এ.এস.এম মাহবুব বলেন, আমি অত্যন্ত আনন্দিত। এটি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক সর্বোচ্চ পজিশন। তাছাড়া ভেটেরিনারি অনুষদ বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে পুরাতন অনুষদ এবং এই অনুষদের মাধ্যমেই বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়। এই অনুষদের ডিন হতে পেরে আমি আনন্দিত। এছাড়াও তিনি ছাত্রদের কল্যাণে কাজ করে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন।