
কুমিল্লা প্রতিনিধি : আব্দুল্লাহ
কুমিল্লা সিটি কর্পোরেশন অংকনশালার উদ্যোগে ৪র্থ বার্ষিক চিত্র প্রদর্শনী উদ্বোধন করা হয়েছে। বুধবার (২২ নভেম্বর) কুমিল্লা ধর্মসাগর পাড়স্থ সিটি কর্পোরেশন অংকনশালা কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি কুমিল্লা সিটি কর্পোরেশনের সচিব আশরাফুন নাহার।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র হাবিবুর আল আমিন সাদী, ১০নং ওয়ার্ড কাউন্সিলর মঞ্জুর কাদের মনি। সভাপতিত্ব করেন অংকনশালার পরিচালক অধ্যক্ষ মোহাম্মদ শাহীন। অনুষ্ঠান সঞ্চালনা করেন রন্টি শারমিন।
প্রদর্শনীতে সিটি কর্পোরেশন অংশকনশালার তিন শতাধিক শিক্ষার্থীর আকা বিভিন্ন বিভিন্ন ছবি প্রদর্শন করা হয়েছে। তিনদিন ব্যাপী এ চিত্রপ্রদর্শনীর সমাপনী হবে আগামী শুক্রবার। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কুমিল্লা সিটি কর্পোকরেশনের মেয়র আরফানুল হক রিফাত।