
বাছাই পর্ব উপলক্ষ্যে শনিবার (৮ মার্চ) সকাল নয়টা থেকে কলেজ ক্যাম্পাসে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। পরবর্তীতে দশটা থেকে শুরু হয় এই প্রতিযোগিতার বাছাই পর্ব। জুনিয়র (৬ষ্ঠ-৮ম শ্রেণি) ও সিনিয়র (৯ম-১২তম শ্রেণি) স্কলার্স এই দুই ক্যাটাগরিতে পরিক্ষা অনুষ্ঠিত হয়। বাছাইপর্বে উত্তীর্ণ শিক্ষার্থীরা পরবর্তী ধাপে অংশগ্রহণ করবে।
আয়োজক কমিটির সদস্যরা জানান, বাছাই পর্বে উত্তীর্ণ শীর্ষ ৫০০ জন শিক্ষার্থীকে নিয়ে গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হবে। পরবর্তীতে মাস্টার, এডভান্সড ও প্রফিশিয়েন্ট স্কলার ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে নির্বাচন করা হবে। তারা জানান, সিলেটের বিশ্ববিদ্যালয় ভিত্তিক শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত এই ইভেন্টে স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রতিযোগিরা ইংরেজি ভাষায় দক্ষতা প্রদর্শনের সুযোগ পায়। ইংরেজি ভীতি দূর করে সহজভাবে ইংরেজি শেখানোর মাধ্যমে তরুণ শিক্ষার্থীদের ইংরেজি ভাষার দক্ষতা বৃদ্ধি করা ইংলিশ স্কলারস হান্ট এর অন্যতম লক্ষ্য।
বাছাই পর্বের পরিক্ষার সময় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের ইইই বিভাগের বিভাগীয় প্রধান ও ইংলিশ স্কলার্স হান্ট এর ক্যাম্পাস উপদেষ্টা জনাব শাহিদ ইকবাল, সিএসই বিভাগের বিভাগীয় প্রধান জনাব আবু নাসের, সহকারী শিক্ষকবৃন্দ এবং English Scholars Hunt এর প্রতিষ্ঠাতা ও আহবায়ক নাবিলা মেহজাবীন হলসমুহ পরিদর্শন করেন।
ইংলিশ স্কলার্স হান্ট এর প্রতিষ্ঠাতা ও আহবায়ক নাবিলা মেহজাবীন জানান, "শিক্ষার্থীদের মাঝে ইংরেজি ভাষাজ্ঞান ও আত্মবিশ্বাস বৃদ্ধিই এই আয়োজনের মূল লক্ষ্য। অংশগ্রহণকারীদের উদ্যম আমাদের প্রত্যাশা ছাড়িয়েছে।"