আসন্ন ঈদ উপলক্ষে সুন্দরগঞ্জ উপজেলায় দুস্থ ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে Life Save Humanity Organisation।
আজ (২৯ মার্চ) বিকেল ৪টায় সুন্দরগঞ্জের ধোঁপাডাঙ্গা ইউনিয়নের উত্তর রাজীবপুর সংগঠনের নিজস্ব কার্যালয়ে এই মহতী আয়োজন অনুষ্ঠিত হয়। এতে শতাধিক অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। সংগঠনের প্রধান নির্বাহী শারমিন মৌ বলেন, সুবিধাবঞ্চিত মানুষদের মুখে হাসি ফোটানোই তাদের মূল লক্ষ্য।
উপহার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাইবান্ধা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র পরিচালক আলী কাওসার সরকার বাবুল, গাইবান্ধা সদর উপজেলার সহকারী যুব কর্মকর্তা হামিদুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান ইঞ্জি. মাহবুব আলম শাহীন,Life save humanity এর সভাপতি আফসানা বেগম ,Life save humanity সহ-সভাপতি মহাছিনা বেগম ,Life save humanity কোষাধ্যক্ষ সুরভী আক্তার, সদস্য টিটু খান, রাবিনা বৃষ্টি , নাহিদ শারমিন নিপু, সমু ,জনি, দুলাল , শেফালী বেগমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্বেচ্ছাসেবক ও সংগঠনের সদস্যরা। তারা আশাবাদ ব্যক্ত করেন, ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে উপহার পেয়ে খুশি দুস্থ ও অসহায় পরিবারগুলো। তারা Life Save Humanity Organisation-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এই উদ্যোগকে স্বাগত জানান।