
নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার আবু তাহের মিয়ার বাজার মডেল উচ্চ বিদ্যালয়ের ২০২৫ সালের নতুন পাঠদান অনুষ্ঠান আয়োজন করেছেন বিদ্যালয় পরিচালনা কমিটি
১২ জানুয়ারী আবু তাহের মিয়ার বাজার মডেল উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত এ পাঠদান ও দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরেন নেছা,
সঞ্চালনা করেন আবু তাহের মিয়ার বাজার মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলমগীর হোসেন,
নতুন বছরের শুরুতে সকল শ্রেনীর ছাত্র ছাত্রী দের মধ্যে বিনামূল্যে বই বিতরন অনুষ্ঠান আয়োজন করেন অত্র প্রতিষ্ঠান তারই ধারাবাহিকতায় ২০২৫ সালের নতুন পাঠদান অনুষ্ঠান ও বই বিতরন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে,
অনুষ্টানে শিক্ষার মান উন্নয়নে সকল শিক্ষকের সহায়তা করার উপর মতদেন,
বক্তারা বলেন চরক্লার্ক ইউনিয়ন ও পুর্ব চরবাটা ইউনিয়ন এর নতুন চরে প্রতিষ্ঠিত একটি প্রতিষ্ঠান এটি এখানকার ছেলে মেয়েরা শিক্ষাবন্চিত,
সকলের সহযোগীতায় বিদ্যালয়টি এগিয়ে যাবে বহুদূর,
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলা বাজার লর্ড লিও নার্ড চেশায়ার হাইস্কুলের সিনিয়র শিক্ষক মাস্টার আবুল কাসেম, কেরানী বাজার সরকারি প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক বাবু গৌরাঙ্গ মজুমদার, সাবেক ইউপি সদস্য নিজাম উদ্দিন মেম্বার, আবু তাহের মিয়ার বাজার মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক
আবু হুরায়রা,
সহকারী শিক্ষক মেহেদী কাউছার রাসেল,
সহকারী শিক্ষক
বাসুদেব চক্রবর্তী সহকারী শিক্ষক আমেনা বেগম,
সহকারী শিক্ষক মহিন উদ্দিন সোহাগ, সহকারী শিক্ষক মিজানুর রহমান সহ আবু তাহের মিয়ার বাজার মডেল উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যবৃন্দ ও এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন,
ছাত্র ছাত্রীরা নতুন বই হাতে পেয়ে খুবই আনন্দিত, পরে দোয়া ও মোনাজাত সম্পন্ন হয়েছে।