
নির্বাচনে সভাপতি পদে মো. ইব্রাহিম (ইউরো ফার্মা)
এবং
সাধারণ সম্পাদক পদে মো. রবিউল ইসলাম
(জিসকা ফার্মাসিউটিক্যালস) নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার হরিপুর উপজেলার একটি মিলনায়তনে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সম্মেলনের মাধ্যমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের সকল প্রতিনিধি প্রত্যক্ষ ভোটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের পেশাগত স্বার্থ রক্ষা, সদস্যদের অধিকার প্রতিষ্ঠা এবং ফারিয়ার কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।
নির্বাচন শেষে উপস্থিত প্রতিনিধিরা নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে অভিনন্দন জানান।