
জ্ঞাত আয় বহির্ভূত মামলায় যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়াকে জামিন দিয়েছেন হাইকোর্ট। অন্য সব মামলায় জামিন থাকায় পাপিয়ার মুক্তিতেও আর কোনো বাধা থাকছে না।
দেশব্যাপী ক্যাসিনোবিরোধী অভিযানের সময় ২০২০ সালের ২২ ফেব্রুয়ারি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশত্যাগের সময় গ্রেপ্তার হন পাপিয়া।