আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ২ নং হোসেনপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত করতে একটি বিশেষ টিম গঠন করা হয়েছে। জামায়াতে ইসলামীর ইউনিয়ন সভাপতি মোঃ সাখাওয়াত হোসেনের নেতৃত্বে ১১ সদস্যের এই টিম পূজার সময় সার্বক্ষণিক কাজ করবে।
এক বিজ্ঞপ্তিতে জামায়াতে ইসলামী ২ নং হোসেনপুর ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনের জন্য সংগঠনের নির্দেশে এই নিরাপত্তা টিম গঠন করা হয়েছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি বা বিশৃঙ্খলা প্রতিরোধে এই টিম কাজ করবে বলে জানানো হয়েছে।
টিমের সদস্যরা হলেন:
১. মোঃ সাখাওয়াত হোসেন- 01780425016
২. মোঃ মেহেদুল ইসলাম- 01750280145
৩. হাফেজ মোঃ রবিউল ইসলাম-01749372942
৪. মোঃ মামুনুর রশিদ-01713994322
৫. মাওঃ বেলাল উদ্দিন-01957158841
৬. মোঃ আব্দুল ওয়াহহাব-01706792859
৭. মোঃ আল-আমীন-01761344078
৮. মোঃ মুরাদ হাসান-01724358817
৯. মোঃ আইনুর রহমান রাসেল- 01717910525
১০. মোঃ বকুল মিয়া-01748706090
১১. মোঃ লেবু মিয়া-01723607545
এ টিমের সদস্যরা পূজার দিনগুলোতে পালাক্রমে দায়িত্ব পালন করবেন এবং যেকোনো প্রয়োজনে তাদের মোবাইল নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।