
ইদুল আযহা উপলক্ষে আগামী ১১ জুন থেকে ১২ দিনের ছুটিতে যাচ্ছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি )।
সোমবার (১০ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১১ জুন থেকে ২২ জুন পর্যন্ত নোবিপ্রবি'র সকল ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে।
বন্ধকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের জরুরি সেবাসমূহ চালু থাকবে।
এদিকে বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কাউন্সিল থেকে পাঠানো পৃথক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ছুটিকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ বন্ধ থাকবে। এসময় যথাযথ স্বাস্থ্যবিধি মেনে প্রহরীদের দায়িত্ব পালনের নির্দেশনাও দেয়া হয় বিজ্ঞপ্তিতে।
জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত প্রজ্ঞাপন অনুসারে নোবিপ্রবি ইদুল আযহা পরবর্তী কার্য দিবস ২৩ জুন ২০২৪ থেকে অফিস সূচি সকাল ৯ টা থেকে ৫ টা পর্যন্ত নির্ধারণ করা হলো।