
সভায় উপস্থিত ছিলেন যুব বিভাগের উপজেলা টিম সদস্য মোঃ লিমন সরকার, ৪ নং জামালপুর ইউনিয়ন জামায়াতে ইসলামী সভাপতি মেজবাহুল হক রাশেদ এবং ৪ নং জামালপুর ইউনিয়ন যুব বিভাগের সভাপতি তুহিন আল জাবির।
প্রধান অতিথি বক্তব্যে লিমন সরকার বলেন, “দায়িত্বশীলতার আনুগত্য ও নেতৃত্বের মাধ্যমে যুব সমাজকে সক্রিয় করে আগামী নির্বাচনে মাওলানা নজরুল ইসলাম লেবুর ভাইকে বিজয়ী করতে হবে। যুব সমাজের ঐক্য, শৃঙ্খলা ও প্রচেষ্টা সফল নির্বাচনের মূল চাবিকাঠি।”
সভায় স্থানীয় ওয়ার্ড নেতৃবৃন্দ এবং এলাকার যুবকরা উপস্থিত ছিলেন। তাদের সক্রিয় অংশগ্রহণ সভাকে প্রাণবন্ত ও সফল করেছে। বক্তারা আরও বলেন, যুবকদের মধ্যে নৈতিকতা, উদ্যোগ ও সামাজিক দায়িত্ববোধ বৃদ্ধি করতে এ ধরনের সভা গুরুত্বপূর্ণ।
সভা শেষে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, যুব সমাজ নির্বাচনী প্রচারণায় সর্বোচ্চ সক্রিয় থাকবে এবং সকল ওয়ার্ড পর্যায়ে সমন্বয়মূলক কার্যক্রম পরিচালনা করবে।