
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
কৃষি ও কৃষকের উন্নয়ন এবং সময়োপযোগী আধুনিক প্রযুক্তিতে আলু, ভুট্টা ও সবজি চাষকে আরো লাভজনক ভাবে চাষাবাদ করার লক্ষ্যে এসিআই ফার্টিলাইজার রিটেইলার সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ নভেম্বর) দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে মেসার্স মায়ের দোয়া সার ঘর উদ্যোগে এই রিটেইলার সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসিআই ফার্টিলাইজার এর পরিবেশক মো. মজিবর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এসিআই ফার্টিলাইজার রংপুরের রিজিওনাল সেলস্ ম্যানেজার মো. শরিফুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এসিআই ফার্টিলাইজার রংপুর এরিয়া সেলস ম্যানেজার মো. আহসান ইকবাল, সিনিয়র টেরিটরি অফিসার মো. জাহাঙ্গীর আলম। স্বাগত বক্তব্য রাখেন এসিআই ফার্টিলাইজার পরিবেশক ও মায়ের দোয়া সার ঘর স্বত্বাধিকারী মো. জিয়াউর রহমান জিয়া।
সমাবেশে কৃষকদের মধ্যে কৃষির উন্নয়ন এবং সময়োপযোগী আধুনিক প্রযুক্তিতে আলু, ভুট্টা ও সবজি চাষাবাদের নানাদিক তুলে ধরেন এসিআই ফার্টিলাইজার সংশ্লিষ্টরা। পরে কৃষকদের নিয়ে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়।