পাট ও বস্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজী চতুর্থবারের মতো দলীয় নৌকা প্রতীক পাওয়ায় কায়েত পাড়া ছাত্রলীগের আনন্দ মিছিল
- সময়: ০৩:৪৯:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩
- / ৩২

নারায়ণগঞ্জ প্রতিনিধি
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পাট ও বস্র মন্ত্রী জনাব গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক কে নারায়ণগঞ্জ ১ (রূপগঞ্জ) থেকে টানা চতুর্থ বারের মত দলীয় মনোনয়ন নৌকা প্রতীক দেওয়ার কারনে কায়েত পাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও ৪নং ওয়ার্ড ইউপি মোঃ ওমর ফারুক ভূইয়ার নেতৃত্বে আনন্দ মিছিল ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
নৌকার এই আনন্দ মিছিল ও শোভাযাত্রায় জনশ্রোত ও লোকে লোকারণ্য হয়ে ওঠে।ওমর ফারুক ভূইয়ার নেতৃত্বে মিছিলটি নিয়ে তারা ডেমরা কালিগঞ্জ মহাসড়ক প্রদক্ষিণ করেন।এ সময় উপস্থিত ছিলেন কায়েত পাড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তফা আল হোসাইন রাসেল,ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ মিলন,মোস্তাক আহমেদ দিপু,আব্দুল্লাহ সজীব,মেহেদী আফ্রিদি,জাহিদ,সজীব,শিহাব,মিল্লাত হোসেন,সবুজ সরকার,মেহেদী হাসান,তপন কুমার,রাহাত,যুবলীগ নেতা আক্তার হোসেন, আজিম সাউথ,ফজুল হক,আরিফ,জাকির,ইব্রাহিম,হানিফ,হোসেন,পারভেজ ও হাসি, রত্না সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।ওমর ফারুক ভূইয়া বক্তব্যে বলেন আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও পাট ও বস্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর হাতকে আরো শক্তিশালী করতে জানুয়ারীর ৭ তারিখ দলবদ্ধ হয়ে কেন্দ্রে গিয়ে সকলে নৌকা মার্কায় ভোট দিবেন ও নৌকার বিজয় সুনিশ্চিত করেই আমরা ছাত্রলীগ ঘরে ফিরবো।




















