কুড়িগ্রাম প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গঠিত নির্বাচনী দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ এপ্রিল) আল ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত সমাবেশে জেলা জামায়াতের আমীর মাও আব্দুল মতিন ফারুকীর সভাপতিত্বে ও জেলা জামায়াতের সেক্রেটারি মাও নিজাম উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাও আব্দুল হালিম।
প্রধান অতিথির বক্তব্যে মাও আ: হালিম বলেন, আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই। জামায়াতের প্রতি মানুষের যে ভালোবাসা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে তা দাওয়াত ও জনসেবার মাধ্যমে জনগণের আশা- আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। জামায়াতে ইসলামী সাম্প্রদায়িকতায় বিশ্বাস করে না, জামায়াত সৌহার্দ্য- সম্প্রীতির সমাজ প্রতিষ্ঠা করতে চায় ৷
উক্ত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য অধ্যাপক আজিজুর রহমান সরকার,জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি শাহজালাল সবুজ, মাও আব্দুল হামিদ, কুড়িগ্রাম-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক আনোয়ারুল ইসলাম, কুড়িগ্রাম-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট ইয়াসিন আলী সরকার,ছাত্রশিবিরের জেলা সভাপতি মুকুল হোসেন সহ জেলা কর্ম পরিষদ সদস্যবৃন্দ এবং বিভিন্ন উপজেলা আমীর ও সেক্রেটারিগন।