নোটিশ :
কাউনিয়ায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে বৃদ্ধের আত্মহত্যা
জনসংযোগ ডেস্ক
- সময়: ০২:০৭:৪১ অপরাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩
- / ১০৩
কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ
রংপুরের কাউনিয়ায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মহসিন আলী (৭২) নামে এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন। সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটের দিকে উপজেলার শহীদবাগে সাধু রেলগেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত মহসিন আলীর বাড়ি উপজেলার হারাগাছ ইউনিয়নের ধুমেরকুটি গ্রামে। তিনি ধুমেরকুটি এলাকার মৃত রফিক মিয়ার ছেলে।
প্রতক্ষ্যদর্শী সুত্রে জানা গেছে, কাউনিয়া থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী ৬২নং কমিউটার ট্রেনের সামনে ঝাঁপ দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। রংপুর রেলওয়ে জিআরপি থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রফিক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.














