৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০১:১৪ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশকে ধাক্কা দিয়ে হাতকড়াসহ পলাতক আসামি পুনরায় গ্রেপ্তার।

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০৭:৫৫:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
  • / ৩২
পুলিশকে ধাক্কা দিয়ে হাতকড়াসহ পলাতক আসামি পুনরায় গ্রেপ্তার।

মোঃ ইব্রাহিম সরকার, লালমনিরহাট প্রতিনিধি:

 

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় পুলিশকে ধাক্কা দিয়ে হাতকড়াসহ পালিয়ে যাওয়া চুরির মামলার আসামি মনিরুল ইসলামকে (৩০) পুনরায় গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলে তাৎক্ষণিক অভিযান চালিয়ে কয়েক ঘণ্টার মধ্যেই তাকে গ্রেপ্তার করা হয়।

 

পুলিশ জানায়, বুধবার রাতে উপজেলার সিঙ্গীমারী এলাকা থেকে চুরির অভিযোগে মনিরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। পরে হাতকড়া পরিয়ে তাকে থানায় নিয়ে আসার পথে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় সংলগ্ন এলাকায় পৌঁছালে হঠাৎ করেই তিনি পুলিশের ওপর আক্রমণাত্মক আচরণ করেন। এ সময় দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) মতিউর রহমানকে সজোরে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন এবং হাতকড়া পরা অবস্থাতেই দ্রুত দৌড়ে পালিয়ে যান।

পুলিশের হেফাজত থেকে আসামির এমন নাটকীয় পলায়নের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়। বিষয়টি জানাজানি হওয়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং পলাতক আসামিকে ধরতে রাতেই বিশেষ অভিযান শুরু করে হাতীবান্ধা থানা পুলিশ। অভিযানে অংশ নেয় একাধিক টিম, চালানো হয় চিরুনি তল্লাশি।

অবশেষে রাতভর অভিযানের পর বৃহস্পতিবার ভোররাতে উপজেলার সিঙ্গীমারী এলাকার একটি জঙ্গল থেকে মনিরুল ইসলামকে পুনরায় গ্রেপ্তার করা হয়। এ সময় তার হাতে হাতকড়াও পরা ছিল বলে জানিয়েছে পুলিশ।

 

ঘটনার বিষয়ে উপপরিদর্শক (এসআই) মতিউর রহমান বলেন, “আমি মোবাইলে কথা বলছিলাম। এ সময় হঠাৎ করে আমাকে ধাক্কা দিয়ে আসামি পালিয়ে যায়। পরে অভিযান চালিয়ে তাকে আবারও গ্রেপ্তার করা হয়েছে।”

 

হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ (ওসি) রমজান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আসামিকে ধরতে রাতভর চিরুনি অভিযান চালানো হয়েছে এবং আমরা তাকে পুনরায় গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। তার বিরুদ্ধে আগে থেকেই চুরির মামলা রয়েছে। পাশাপাশি পুলিশি হেফাজত থেকে পালানোর চেষ্টার অভিযোগে আরও একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”

তিনি আরও জানান, দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের কোনো অবহেলা ছিল কি না, সেটিও তদন্ত করে দেখা হবে। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

পুলিশকে ধাক্কা দিয়ে হাতকড়াসহ পলাতক আসামি পুনরায় গ্রেপ্তার।

সময়: ০৭:৫৫:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
পুলিশকে ধাক্কা দিয়ে হাতকড়াসহ পলাতক আসামি পুনরায় গ্রেপ্তার।মোঃ ইব্রাহিম সরকার, লালমনিরহাট প্রতিনিধি:   লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় পুলিশকে ধাক্কা দিয়ে হাতকড়াসহ পালিয়ে যাওয়া চুরির মামলার আসামি মনিরুল ইসলামকে (৩০) পুনরায় গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলে তাৎক্ষণিক অভিযান চালিয়ে কয়েক ঘণ্টার মধ্যেই তাকে গ্রেপ্তার করা হয়।   পুলিশ জানায়, বুধবার রাতে উপজেলার সিঙ্গীমারী এলাকা থেকে চুরির অভিযোগে মনিরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। পরে হাতকড়া পরিয়ে তাকে থানায় নিয়ে আসার পথে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় সংলগ্ন এলাকায় পৌঁছালে হঠাৎ করেই তিনি পুলিশের ওপর আক্রমণাত্মক আচরণ করেন। এ সময় দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) মতিউর রহমানকে সজোরে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন এবং হাতকড়া পরা অবস্থাতেই দ্রুত দৌড়ে পালিয়ে যান। পুলিশের হেফাজত থেকে আসামির এমন নাটকীয় পলায়নের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়। বিষয়টি জানাজানি হওয়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং পলাতক আসামিকে ধরতে রাতেই বিশেষ অভিযান শুরু করে হাতীবান্ধা থানা পুলিশ। অভিযানে অংশ নেয় একাধিক টিম, চালানো হয় চিরুনি তল্লাশি। অবশেষে রাতভর অভিযানের পর বৃহস্পতিবার ভোররাতে উপজেলার সিঙ্গীমারী এলাকার একটি জঙ্গল থেকে মনিরুল ইসলামকে পুনরায় গ্রেপ্তার করা হয়। এ সময় তার হাতে হাতকড়াও পরা ছিল বলে জানিয়েছে পুলিশ।   ঘটনার বিষয়ে উপপরিদর্শক (এসআই) মতিউর রহমান বলেন, “আমি মোবাইলে কথা বলছিলাম। এ সময় হঠাৎ করে আমাকে ধাক্কা দিয়ে আসামি পালিয়ে যায়। পরে অভিযান চালিয়ে তাকে আবারও গ্রেপ্তার করা হয়েছে।”   হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ (ওসি) রমজান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আসামিকে ধরতে রাতভর চিরুনি অভিযান চালানো হয়েছে এবং আমরা তাকে পুনরায় গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। তার বিরুদ্ধে আগে থেকেই চুরির মামলা রয়েছে। পাশাপাশি পুলিশি হেফাজত থেকে পালানোর চেষ্টার অভিযোগে আরও একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।” তিনি আরও জানান, দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের কোনো অবহেলা ছিল কি না, সেটিও তদন্ত করে দেখা হবে। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.