ঘরে বসেই জানা যাবে বাজারদর: অতিরিক্ত দামের ইতি টানলেন DIIT-এর শিক্ষার্থী ইব্রাহিম”
- সময়: ১১:৩৭:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫
- / ৬৩
“ঘরে বসেই জানা যাবে বাজারদর: অতিরিক্ত দামের ইতি টানলেন DIIT-এর শিক্ষার্থী ইব্রাহিম”
ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটির (DIIT) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ২২তম ব্যাচের শিক্ষার্থী মো. ইব্রাহিম মোল্লা উদ্ভাবন করেছেন একটি যুগান্তকারী মোবাইল অ্যাপ — “বাজারদর”।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (MoU) মাধ্যমে অ্যাপটি পেয়েছে সরকারিভাবে অনুমোদন।
এর মাধ্যমে এখন দেশের মানুষ ঘরে বসেই প্রতিদিনের সরকার নির্ধারিত বাজারদর জানতে পারবেন। এতে করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের অতিরিক্ত দাম নেওয়ার প্রবণতায় লাগাম টানা সম্ভব হবে, আর ভোক্তার অধিকারও নিশ্চিত হবে আরও কার্যকরভাবে।
এই উদ্যোগের বিশেষত্ব:
বাজারদর স্বচ্ছতার মাধ্যমে অতিরিক্ত দাম রোধে কার্যকর
নাগরিক সেবা ডিজিটালাইজেশনের এক অনন্য উদাহরণ
“স্মার্ট বাংলাদেশ” গড়ার পথে শিক্ষার্থীদের ভূমিকার স্বীকৃতি
📲 অ্যাপ ডাউনলোড লিংক:
https://play.google.com/store/apps/details?id=com.ccv4huvi.bazardorv6
এই সাফল্য আবারও প্রমাণ করলো— উদ্ভাবনী চিন্তা, সঠিক দিকনির্দেশনা ও প্রযুক্তির সমন্বয়েই সম্ভব জাতীয় পরিবর্তনের সূচনা।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.




















