৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৫:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশের মানুষ ফ্যাসিবাদের বিরুদ্ধে রায় দিয়েছে- সিবগাতুল্লাহ

আল আমিন আব্দুল্লাহ, হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি
  • সময়: ০২:৩৪:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫
  • / ৭১

জুলাই-আগস্টে ছাএ-জনতার গণঅভুথানের মাধ্যমে বাংলাদেশের মানুষ ফ্যাসিবাদের বিরুদ্ধে রায় দিয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামি ছাএশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সাবেক সভাপতি সিবগাতুল্লাহ।

বুধবার (২ এপ্রিল) বাংলাদেশ ইসলামী ছাএশিবির হরিপুর উপজেলা শাখা কর্তৃক আয়োজিত হরিপুর সরকারি মোসলেম উদ্দিন কলেজে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সিবগাতুল্লাহ এ কথা বলেন। তিনি বলেন বাংলাদেশে আর ও কোন ফ্যাসিবাদীর শক্তির উদ্ভব হতে দেয়া হবে না।

ঢাবি শিবিরের সাবেক এই সভাপতি আরও বলেন, গত রমজানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ইফতার অনুষ্ঠানে ছাএলীগের সন্ত্রাসীরা হামলা করেছিল। আজ বাংলাদেশের মানুষ দেশের বিভিন্ন স্হানে স্বতঃস্ফূর্তভাবে ইফতার আয়োজন করেছে। বাংলাদেশের মানুষ ফ্যাসিবাদের বিরুদ্ধে রায় দিয়েছে।

এদেশে সংস্কৃতির নামে ভারতীয় সংস্কৃতিকে প্রতিষ্ঠা করা হয়েছে। থার্টি ফাস্ট নাইট, মঙ্গলশোভাযাত্রাকে আমাদের সংস্কৃতি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন বাংলাদেশের অন্যতম সম্ভাবনার জায়গা হচ্ছে উওরবঙ্গ। এ জায়গাকে কাজে লাগিয়ে আমাদের এগিয়ে যেতে হবে।

আমাদের সংস্কৃতিকে এমনভাবে ধারন করতে হবে, একজন শিক্ষার্থী যেন কোরআন পড়তে না পারলে সে যেন অনুধাবন করতে পারে তার জীবন বৃথা।

শিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ বলেন, গোটা পৃথিবী একমাএ নিরাপদ ইসলামপন্হিদের হাতে। একসময় আরাকান মুসলমানরা শাসন করেছিল আবার মুসলিম বিশ্বের শাসন ব্যবস্হা মুসলমানদের নিয়ন্ত্রণে চলে আসবে।

ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী হরিপুর উপজেলা শাখার আমির মাওলানা রফিকুল ইসলাম, সেক্রেটারি মাওলানা রমিজ উদ্দীন আহমেদ, এসিস্ট্যান্ট সেক্রেটারি কামরুজ্জামান, শিবিরের সাবেক কেন্দ্রীয় আইন বিষয়ক সহ সম্পাদক এডভোকেট আমানউল্লাহ আল জিহাদী সহ সাবেক ও বর্তমান শিবিরের নেতৃবৃন্দ।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

বাংলাদেশের মানুষ ফ্যাসিবাদের বিরুদ্ধে রায় দিয়েছে- সিবগাতুল্লাহ

সময়: ০২:৩৪:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫
জুলাই-আগস্টে ছাএ-জনতার গণঅভুথানের মাধ্যমে বাংলাদেশের মানুষ ফ্যাসিবাদের বিরুদ্ধে রায় দিয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামি ছাএশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সাবেক সভাপতি সিবগাতুল্লাহ। বুধবার (২ এপ্রিল) বাংলাদেশ ইসলামী ছাএশিবির হরিপুর উপজেলা শাখা কর্তৃক আয়োজিত হরিপুর সরকারি মোসলেম উদ্দিন কলেজে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সিবগাতুল্লাহ এ কথা বলেন। তিনি বলেন বাংলাদেশে আর ও কোন ফ্যাসিবাদীর শক্তির উদ্ভব হতে দেয়া হবে না। ঢাবি শিবিরের সাবেক এই সভাপতি আরও বলেন, গত রমজানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ইফতার অনুষ্ঠানে ছাএলীগের সন্ত্রাসীরা হামলা করেছিল। আজ বাংলাদেশের মানুষ দেশের বিভিন্ন স্হানে স্বতঃস্ফূর্তভাবে ইফতার আয়োজন করেছে। বাংলাদেশের মানুষ ফ্যাসিবাদের বিরুদ্ধে রায় দিয়েছে। এদেশে সংস্কৃতির নামে ভারতীয় সংস্কৃতিকে প্রতিষ্ঠা করা হয়েছে। থার্টি ফাস্ট নাইট, মঙ্গলশোভাযাত্রাকে আমাদের সংস্কৃতি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। তিনি আরও বলেন বাংলাদেশের অন্যতম সম্ভাবনার জায়গা হচ্ছে উওরবঙ্গ। এ জায়গাকে কাজে লাগিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। আমাদের সংস্কৃতিকে এমনভাবে ধারন করতে হবে, একজন শিক্ষার্থী যেন কোরআন পড়তে না পারলে সে যেন অনুধাবন করতে পারে তার জীবন বৃথা। শিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ বলেন, গোটা পৃথিবী একমাএ নিরাপদ ইসলামপন্হিদের হাতে। একসময় আরাকান মুসলমানরা শাসন করেছিল আবার মুসলিম বিশ্বের শাসন ব্যবস্হা মুসলমানদের নিয়ন্ত্রণে চলে আসবে। ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী হরিপুর উপজেলা শাখার আমির মাওলানা রফিকুল ইসলাম, সেক্রেটারি মাওলানা রমিজ উদ্দীন আহমেদ, এসিস্ট্যান্ট সেক্রেটারি কামরুজ্জামান, শিবিরের সাবেক কেন্দ্রীয় আইন বিষয়ক সহ সম্পাদক এডভোকেট আমানউল্লাহ আল জিহাদী সহ সাবেক ও বর্তমান শিবিরের নেতৃবৃন্দ।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.