আইডিইবি গাইবান্ধার আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- সময়: ০৭:৩১:৩১ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫
- / ৬৯
ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) গাইবান্ধা জেলার উদ্যোগে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ২৬ মার্চ ২০২৫, মঙ্গলবার, শহরের সৈয়দ কমিউনিটি সেন্টারে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইডিইবি অন্তবর্তীকালীন কেন্দ্রীয় কমিটির যুগ্ন আহবায়ক প্রকৌশলী আব্দুস সাত্তার শাহ । তিনি তাঁর বক্তব্যে আইডিইবি’র ভূমিকা, ডিপ্লোমা প্রকৌশলীদের পেশাগত উন্নয়ন ও দেশের অবকাঠামো খাতে তাদের অবদানের বিষয়ে আলোচনা করেন।
আইডিবি’র গাইবান্ধা জেলা শাখার সভাপতি প্রকৌশলী চন্দ্রশেখর দাস এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রকৌশলী জানে আলম এর সঞ্চালনায় উক্ত
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইডিইবি গাইবান্ধা জেলার নেতৃবৃন্দ, স্থানীয় প্রকৌশলীগণ এবং আমন্ত্রিত অতিথিরা। আলোচনায় বক্তারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অধিকার, প্রশিক্ষণ এবং কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি নিয়ে মতবিনিময় করেন।
আলোচনা সভা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া করা হয় এবং অংশগ্রহণকারীদের জন্য ইফতারের আয়োজন করা হয়।
এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আয়োজক কমিটি জানিয়েছে।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.














