মুন্সীগঞ্জে রাজধানী টিভির’ দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- সময়: ০৫:১৭:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩
- / ৪৫
ওসমান গনি স্টাফ রিপোর্টার
মুন্সীগঞ্জে আইপি চ্যানেল রাজধানী টিভির দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালন।মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গবন্ধ শেখ মুজিব সড়কে রাজধানী টিভির জেলা অফিসে এ অনষ্ঠানটি অনুষ্ঠিত হয়। দৈনিক বাংলাদেশ সমাচার ও রাজধানী টিভির মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি আনিচুর রহমান রলিনের আয়োজনে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দোয়া, আলোচনাসভা ও কেক কাটা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,দৈনিক টারমিগান পত্রিকার সম্পাদক ও প্রকাশক মুহাম্মদ সেলিম। সভাপতিত্ব করেন,মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী বিপ্লব হাসান।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক মুন্সীগঞ্জের খবরের সাহিত্য সম্পাদক মো: সামছুল হুদা খান হিটু,মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো:রুবেল, বাংলাটিভির মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি মো:রুবেল মাদবর, দৈনিক ভোরের কাগজের মুন্সীগঞ্জ সদর প্রতিনিধি মোহাম্মদ শিহাব ও দৈনিক আলোকিত সকালের জেলা প্রতিনিধি লিটন মাহমুদ।
এছাড়াও শুভেচ্ছা বক্তব্য রাখেন দৈনিক একুশে সংবাদের স্টাফ রিপোর্টার রুপা বেগম,দৈনিক জনতার জেলা প্রতিনিধি রিতা, বর্তমান বাংলাদেশ টিভির সম্পাদক রুনা আক্তার ছোঁয়া, দৈনিক আলোকিত নিউজের মুন্সীগঞ্জ প্রতিনিধি মো:শাহীন পাঠান,দৈনিক বাংলাদেশ সমাচারের মুন্সীগঞ্জ রিপোর্টার মেহেদী হাসান সরকার প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা রাজধানী টিভির উতরোত্তর সফলতা ও মুন্সীগঞ্জে বিভিন্ন ক্যাটাগরিতে নিউজ উপস্থাপনের বিষয়ে জোর দাবী জানানো হয়।বক্তারা আরো বলেন,রাজধানী টিভি যেন জনসম্পৃক্ত ও বস্তনিষ্ঠ সংবাদ পরিবেশন করে।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.














