৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৬:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

লালমনিরহাটে কুকুরের দুধ পান করছেন ছাগলছানা

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০৩:১৫:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০২৪
  • / ৫৪
লালমনিরহাটে কুকুরের দুধ পান করছেন ছাগলছানা

মোঃ রয়িসুল সরকার রোমন, স্টাফ রিপোর্টার:

বাড়ির উঠানে একটি কুকুর দাঁড়িয়ে। লেজ নাড়তে-নাড়তে তার দিকে ছুটে এল কয়েকটি ছাগলছানা। এরপর ছানাগুলো কুকুরটির দুধ পান করতে লেগে গেল।কুকুরটিও পরম মাতৃস্নেহে তার দুধ পান করাতে লাগল।

রোববার সরেজমিনে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনাহাট এলাকার আহমেদ হাবিব রানা নামে এক ব্যক্তির বাড়ির উঠানে দেখা মিলল এমন দৃশ্যের। বিরল এ দৃশ্য দেখে সবাই অবাক হচ্ছেন!

খোঁজ নিয়ে জানা গেছে, হাবিব রানার বাড়িতে ১৬টি ছাগল রয়েছে। এর মধ্যে পাঁচটি ছাগল বাচ্চা দিয়েছে। সব ছানাকে ঠিক মত দুধ দিয়ে পেরে ওঠে না মা ছাগলেরা।

কুকুরের বিরল মাতৃস্নেহ এ দিকে, বছর দুই ধরে ওই বাড়িতে বাস করা একটি কুকুরও ছানা প্রসব করে সপ্তাহখানেক হল।বাড়ির অন্য পোষা প্রাণীদের খাবার দিলে মা কুকুরটিও একসঙ্গে খায়।

এভাবেই বাড়ির গৃহপালিত প্রাণীদের সঙ্গে নিবিড় ভালোবাসা জন্মায় কুকুরটির। সম্পর্কের এক পর্যায়ে ছাগল ছানাগুলো কুকুরটির দুধ পানে অভ্যস্ত হয়ে পড়ে।

এখন খিদে পেলেই ছাগলের কয়েকটি ছানা এদের মায়ের দিকে না গিয়ে ছুটে যায় কুকুরটির কাছে। একে অপরের সঙ্গে পাল্লা দিয়েই কুকুরের দুধ পান করে।

কুকুরের বিরল মাতৃস্নেহ বাড়ির মালিক আহমেদ হাবিব রানা বলেন, “প্রায় দুই বছর থেকে কুকুরটি আমাদের বাড়িতে থাকে। মা ছাগলগুলো খাদ্যের খোঁজে বাইরে গেলে কয়েকটি বাচ্চাকে কুকুরটিই দুধ পান করাচ্ছে। প্রাণিসম্পদ দপ্তরে কথা বলে জেনেছি, এত কোনো সমস্যা নেই। তাই আমরাও এতে বাধা দিই না।”

উপজেলার কাকিনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তাহির তাহু বলেন, “কুকুর ও ছাগল ছানাগুলোর মধ্যে মধুর সম্পর্কের বিষয়টি একটি বিরল ঘটনা। এটি থেকে আমাদের অনেক কিছুই শেখার আছে।”

কালীগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোশাররফ হোসেন বলেন, “কুকুরটি ছাগল ছানাগুলোকে যেভাবে মাতৃস্নেহ দিয়ে দুধ খাওয়াচ্ছে তা সত্যিই বিরল। মাতৃদুগ্ধ সব বাচ্চার জন্য উপকারী। এখানে নেতিবাচক কোনো দিক নেই।”


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

লালমনিরহাটে কুকুরের দুধ পান করছেন ছাগলছানা

সময়: ০৩:১৫:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০২৪
লালমনিরহাটে কুকুরের দুধ পান করছেন ছাগলছানামোঃ রয়িসুল সরকার রোমন, স্টাফ রিপোর্টার: বাড়ির উঠানে একটি কুকুর দাঁড়িয়ে। লেজ নাড়তে-নাড়তে তার দিকে ছুটে এল কয়েকটি ছাগলছানা। এরপর ছানাগুলো কুকুরটির দুধ পান করতে লেগে গেল।কুকুরটিও পরম মাতৃস্নেহে তার দুধ পান করাতে লাগল। রোববার সরেজমিনে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনাহাট এলাকার আহমেদ হাবিব রানা নামে এক ব্যক্তির বাড়ির উঠানে দেখা মিলল এমন দৃশ্যের। বিরল এ দৃশ্য দেখে সবাই অবাক হচ্ছেন! খোঁজ নিয়ে জানা গেছে, হাবিব রানার বাড়িতে ১৬টি ছাগল রয়েছে। এর মধ্যে পাঁচটি ছাগল বাচ্চা দিয়েছে। সব ছানাকে ঠিক মত দুধ দিয়ে পেরে ওঠে না মা ছাগলেরা। কুকুরের বিরল মাতৃস্নেহ এ দিকে, বছর দুই ধরে ওই বাড়িতে বাস করা একটি কুকুরও ছানা প্রসব করে সপ্তাহখানেক হল।বাড়ির অন্য পোষা প্রাণীদের খাবার দিলে মা কুকুরটিও একসঙ্গে খায়। এভাবেই বাড়ির গৃহপালিত প্রাণীদের সঙ্গে নিবিড় ভালোবাসা জন্মায় কুকুরটির। সম্পর্কের এক পর্যায়ে ছাগল ছানাগুলো কুকুরটির দুধ পানে অভ্যস্ত হয়ে পড়ে। এখন খিদে পেলেই ছাগলের কয়েকটি ছানা এদের মায়ের দিকে না গিয়ে ছুটে যায় কুকুরটির কাছে। একে অপরের সঙ্গে পাল্লা দিয়েই কুকুরের দুধ পান করে। কুকুরের বিরল মাতৃস্নেহ বাড়ির মালিক আহমেদ হাবিব রানা বলেন, “প্রায় দুই বছর থেকে কুকুরটি আমাদের বাড়িতে থাকে। মা ছাগলগুলো খাদ্যের খোঁজে বাইরে গেলে কয়েকটি বাচ্চাকে কুকুরটিই দুধ পান করাচ্ছে। প্রাণিসম্পদ দপ্তরে কথা বলে জেনেছি, এত কোনো সমস্যা নেই। তাই আমরাও এতে বাধা দিই না।” উপজেলার কাকিনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তাহির তাহু বলেন, “কুকুর ও ছাগল ছানাগুলোর মধ্যে মধুর সম্পর্কের বিষয়টি একটি বিরল ঘটনা। এটি থেকে আমাদের অনেক কিছুই শেখার আছে।” কালীগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোশাররফ হোসেন বলেন, “কুকুরটি ছাগল ছানাগুলোকে যেভাবে মাতৃস্নেহ দিয়ে দুধ খাওয়াচ্ছে তা সত্যিই বিরল। মাতৃদুগ্ধ সব বাচ্চার জন্য উপকারী। এখানে নেতিবাচক কোনো দিক নেই।”

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.