আদিতমারীতে পানিবন্দী বন্যার্ত পরিবারের মাঝে ত্রান বিতরন।
- সময়: ১২:৫৫:৩৭ অপরাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪
- / ৪৩

মোঃ রয়িসুল সরকার রোমন
স্টাফ রিপোর্টার:
সম্প্রতি উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল অতি বৃষ্টির কারনে সৃষ্ট বন্যায় লালমনিরহাট আদিতমারী উপজেলার মহিষখোচা ও পলাশী ইউনিয়নের তিস্তা নদী ও দুর্গাপুর ইউনিয়নের ধরলা নদীসহ তিনটি ইউনিয়নে কয়েক হাজার মানুষ পানিবন্দি অবস্থায় মানবেতরের মধ্যে বাস করেছিল এবং তাদের মাঝে খাবার সংকটে ভোগতেছিল। ঠিক সেই মুহুূতে সোমবার (৮ জুলাই) বিকেলে মহিষখোচা ইউনিয়ন পরিষদ মাঠে খাবার হিসেবে চাল বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ত্রাণ বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক ইমরুল কায়েস।
এসময় অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নুর-ই-আলম সিদ্দিকী,ভাইস চেয়ারম্যান মাইদুল ইসলাম বাবু,মহিলা ভাইস চেয়ারম্যান সামসুন্নাহার মিলি, প্রাণীসম্পদ কর্মকর্তা স্বপন চন্দ্র সরকার,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুল ইসলাম,সমবায় কর্মকর্তা ফজলে এলাহী ও মহিষখোচা ইউপি চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন চৌধুরী প্রমূখ।
মহিষখোচা ইউনিয়নে ৭টি এলাকার ১৪ শত পরিবারের মাঝে ১০ কেজি করে চাল হিসেবে ত্রান বিতরন করা হয়। পরে গোবর্ধন হায়দারিয়া উচ্চ বিদ্যালয় মাঠ বন্যায় ক্ষতিগ্রস্ত ৪১ জন খামারিকে গো-খাদ্য বিতরণ করা হয়।
আদিতমারী উপজেলা ত্রাণ ও পুনর্বাসন অফিসার মফিজুল ইসলাম বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর,দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় হতে ২০ মেট্রিকটন জিআর চাল বরাদ্দকৃত তিস্তার অববাহিকার ও ধরলা অববাহিকায় বন্যার্তদের জন্য বরাদ্দ পেয়েছি। মহিষখোচা ইউনিয়নে ৭টি এলাকার ১৪ শত পরিবার,পলাশী ইউনিয়নে ২৫০ জন পরিবার এবং দুর্গাপুর ইউনিয়নে ৩৫০ জন পরিবারকে মাথাপিছু ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।













