৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ১০:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হবিগঞ্জের আধিপত্যকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে ১ বৃদ্ধ নিহত

জনসংযোগ ডেস্ক
  • সময়: ১২:১৩:০৭ অপরাহ্ন, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪
  • / ৩৫
হবিগঞ্জের আধিপত্যকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে ১ বৃদ্ধ নিহত

তুহিনুর রহমান তালুকদার

স্টাফ রির্পোটার ;-

 

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় দুইপক্ষের সংঘর্ষে মনু মিয়া (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। এঘটনায় উভয়পক্ষের ২০ জন আহত হয়েছে। শুক্রবার (৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের মোস্তফাপুর গ্রামে এ সংঘর্ষ ঘটনাটি ঘটে।

 

নিহত বৃদ্ধ হলো : নবীগঞ্জ উপজেলার মোস্তফাপুর গ্রামের মৃত কদর উল্লাহর ছেলে মনু মিয়া(৬০)। তৎক্ষণিক আহতদের পরিচয় জানা যায়নি।পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়- আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের মোস্তফাপুর গ্রামের তকমত উল্লাহর ছেলে ও (সাবেক ইউপি সদস্য) সাফু আলমের সঙ্গে মৃত কদর উল্লাহর ছেলে মনু মিয়ার বিরোধ চলে আসছে। এরই জের ধরে শুক্রবার দুপুরে সাফু আলম ও মনু মিয়ার লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে ইটপাটকেল ও পিকল নিক্ষেপ করা হয়।

 

এসময় পিকলের আঘাতে বৃদ্ধ মনু মিয়া (৬০) নিহত হয়। সংঘর্ষে উভয়পক্ষের ২০জন আহত হয়। আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। খবর পেয়ে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী ও ইনাতগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান মো.নোমান হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন । নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী নিহতের সত্যতা নিশ্চিত করে বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে এরই জের ধরে এই সংঘর্ষ ঘটনাটি ঘটে।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

হবিগঞ্জের আধিপত্যকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে ১ বৃদ্ধ নিহত

সময়: ১২:১৩:০৭ অপরাহ্ন, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪
হবিগঞ্জের আধিপত্যকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে ১ বৃদ্ধ নিহততুহিনুর রহমান তালুকদার স্টাফ রির্পোটার ;-   হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় দুইপক্ষের সংঘর্ষে মনু মিয়া (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। এঘটনায় উভয়পক্ষের ২০ জন আহত হয়েছে। শুক্রবার (৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের মোস্তফাপুর গ্রামে এ সংঘর্ষ ঘটনাটি ঘটে।   নিহত বৃদ্ধ হলো : নবীগঞ্জ উপজেলার মোস্তফাপুর গ্রামের মৃত কদর উল্লাহর ছেলে মনু মিয়া(৬০)। তৎক্ষণিক আহতদের পরিচয় জানা যায়নি।পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়- আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের মোস্তফাপুর গ্রামের তকমত উল্লাহর ছেলে ও (সাবেক ইউপি সদস্য) সাফু আলমের সঙ্গে মৃত কদর উল্লাহর ছেলে মনু মিয়ার বিরোধ চলে আসছে। এরই জের ধরে শুক্রবার দুপুরে সাফু আলম ও মনু মিয়ার লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে ইটপাটকেল ও পিকল নিক্ষেপ করা হয়।   এসময় পিকলের আঘাতে বৃদ্ধ মনু মিয়া (৬০) নিহত হয়। সংঘর্ষে উভয়পক্ষের ২০জন আহত হয়। আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। খবর পেয়ে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী ও ইনাতগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান মো.নোমান হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন । নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী নিহতের সত্যতা নিশ্চিত করে বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে এরই জের ধরে এই সংঘর্ষ ঘটনাটি ঘটে।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.