আদিতমারীর আইকনিক তরুণ ছাত্রনেতা মোরশেদ মোনজের চৌধুরীর জন্মদিন আজ
- সময়: ০৪:০৩:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০২৩
- / ৯৩

স্টাফ রিপোর্টার:
তরুণ সংগঠক, কর্মীবান্ধব ছাত্রনেতা মোরশেদ মোনজের চৌধুরীর জন্মদিন আজ ০৫ নভেম্বর ২০২৩। মেধাবী,পরিশ্রমী ও চৌকস মানবিক এই তরুণ নেতার জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছেন তার শুভাকাঙ্ক্ষী সকলেই।
লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার মহিষখোচায় ইউনিয়নের চৌধুরী বাজারের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। তার পিতা আলহাজ্ব মোসাদ্দেক হোসেন চৌধুরী ৮ নং মহিষখোচা ইউনিয়ন পরিষদের বার বার নির্বাচিত তিন বারের সফল ও সার্থক চেয়ারম্যান এবং আদিতমারী উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি,তার দাদা মরহুম মকসুদ হোসেন চৌধুরী মহিষখোচা ইউনিয়নের দুই বারের সাবেক চেয়ারম্যান ছিলেন। তার বাবা একাধারে একজন সফল ব্যবসায়ী ও সজ্জন ব্যাক্তি হিসেবে এখনও জেলাবাসীর নিকট অনুকরণীয় । এছাড়া মহিষখোচা ইউনিয়ন এর বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান,মসজিদ মাদ্রাসা সহ বিভিন্ন সংগঠনের সভাপতি তিনি ।
সদা হাস্যজ্জল বিনয়ী এই যুবক সকলের দৃষ্টি আকর্ষন করেন বিগত ২০২১ সালের মহিষখোচা ইউনিয়ন পরিষদ নির্বাচনে। তার মনোমুগ্ধকর বক্তব্য, নেতৃত্বে কৌশলী ভূমিকা, সাধারণ মানুষের মাঝে অবাধ বিচরন এবং যেকোন প্রয়োজনে মানুষের বিপদে আপদে সহোযোগিতার হাত বাড়িয়ে দেয়া তাকে বর্তমানে জনপ্রিয়তায় অনেকটা পথ এগিয়ে নিয়ে এসেছে। অনেক তরুণ-যুবক ছেলেদের কাছে শুনা যায় তাদের ছোট ছোট সমস্যা ও আবদার গুলির সমাধান নাকি মোনজের চৌধুরী ভাই। তিনি রাজনীতির পাশাপাশি লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের একজন নিয়মিত ঠিকাদার। রাজনীতির পাশাপাশি নানা রকম সামাজিক উন্নয়ন ও ভাল কাজের সাথে নিজেকে সম্পৃক্ত রেখেছেন।
তিনি নিজের কর্মগুণ ও সাংগঠনিক দক্ষতার কারণে নতুন প্রজন্মের নিকট যেমন জনপ্রিয় তেমনি অগ্রজদের স্নেহভাজন হিসেবে ভালবাসা কুড়িয়েছেন। তিনি মহিষখোচা বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা (সিভিল) এবং ইউরোপীয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ থেকে বিএসসি (সিভিল) ইন্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেন।
জন্মদিনে তার অনুভূতি ও আগামী দিনের প্রত্যাশার কথা জানতে চাইলে মোনজের চৌধুরী বলেন, মহান সৃষ্টিকর্তা আল্লাহর প্রতি লক্ষ কোটি শুকরিয়া তিনি আমাকে ভাল রেখেছেন সুস্থ রেখেছেন। জন্ম থেকে মৃত্যুর এই সংক্ষিপ্ত সময়টাকে ভাল কর্মের মাঝে নিয়জিত রাখতে চাই কারন জীবন প্রদীপ নিশ্চিত একদিন নিভে যাবে শুধু থেকে যাবে আমার কর্মফল। আমার সবকিছুর পিছনে একটি মানুষের অবদান সবচেয়ে বেশি, তার জন্যই সকল বাঁধা অতিক্রম করে সামনে চলার অনুপ্রেরণা পাই, তিনি মাননীয় সমাজকল্যাণমন্ত্রী আলহাজ নুরুজ্জামান আহমেদ এমপি, মহোদয়ের সহকারী একান্ত সচিব, সকলের প্রিয় ব্যক্তিত্ব মিজানুর রহমান (মিজান) ভাই। আপনাদের সকলের কাছে মিজান ভাইয়ের জন্য দোয়া চাই। ধন্যবাদ সবাইকে।














