SSC Result 2025 মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল সহজেই কয়েকটি পদ্ধতিতে জানা যায়। ফলাফল প্রকাশের পর শিক্ষার্থীরা অনলাইন, এসএমএস এবং নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফলাফল সংগ্রহ করতে পারে। নিচে বিস্তারিত পদ্ধতিগুলো আলোচনা করা হলো:
অনলাইনে ফলাফল জানার জন্য দুইটি বহুল ব্যবহৃত ওয়েবসাইট রয়েছে। মার্কশিটসহ ফলাফল পেতে নিচে উল্লিখিত যেকোনো একটি ওয়েবসাইট ব্যবহার করতে পারেন।
পদ্ধতি ১: Education Board Results ওয়েবসাইট
পদ্ধতি ২: e-Board Results ওয়েবসাইট
যেকোনো মোবাইল অপারেটর থেকে এসএমএস পাঠিয়ে খুব সহজে ও দ্রুত ফলাফল জানা যায়। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে নিচের ফরম্যাট অনুসরণ করে এসএমএস পাঠাতে হবে।
সাধারণ শিক্ষা বোর্ডের জন্য:
SSC <স্পেস> আপনার বোর্ডের নামের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> 2025
লিখে পাঠিয়ে দিন 16222 নম্বরে।
SSC DHA 123456 2025মাদ্রাসা শিক্ষা বোর্ডের জন্য:
DAKHIL <স্পেস> MAD <স্পেস> রোল নম্বর <স্পেস> 2025
লিখে পাঠিয়ে দিন 16222 নম্বরে।
DAKHIL MAD 123456 2025কারিগরি শিক্ষা বোর্ডের জন্য:
SSC <স্পেস> TEC <স্পেস> রোল নম্বর <স্পেস> 2025
লিখে পাঠিয়ে দিন 16222 নম্বরে।
SSC TEC 123456 2025ফিরতি এসএমএস-এ আপনার ফলাফল জানিয়ে দেওয়া হবে।
শিক্ষার্থীরা তাদের নিজ নিজ স্কুল বা মাদ্রাসা থেকেও ফলাফল সংগ্রহ করতে পারে। সাধারণত ফলাফল প্রকাশের দিন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর নোটিশ বোর্ডে ফলাফল টাঙিয়ে দেওয়া হয়।