অযত্নে রয়েছে ময়মনসিংহের নজরুল স্মৃতি জাদুঘর
- সময়: ০৬:১০:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩
- / ৫১

তাহছিনুল আবরার লিছান,ময়মনসিংহ প্রতিনিধি
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। বিদ্রোহী কবি হিসেবে যিনি আমাদের মাঝে চিরসবুজ হয়ে বাস করছেন প্রতিটি দ্রোহমাখা অন্তরে। কবির বাল্যকাল অনেকটাই কেটেছে ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় । স্মৃতি হিসেবে এখানে গড়ে উঠেছে স্মৃতি জাদুঘর,যেখানে কবির স্মৃতি বিজড়িত থাকার ঘর,বিভিন্ন আসবাবপত্র, লেখনি,বাদ্যযন্ত্র রাখা হয়েছে দর্শনার্থীদের বিদ্রোহী কবিকে জানার জন্য।
২০০৮ সালে সংস্কৃতি মন্ত্রণালয়ের পরিকল্পনায় গড়ে উঠা এই স্মৃতি জাদুঘর আজ প্রায় দর্শনার্থী শূণ্য। যেখানে একসময় প্রতিদিন শতশত মানুষ ভীড় করতেন কবির স্মৃতি কে ধারণ করার জন্য কিন্তু এখন হাতেগোনা কিছু মানুষের আনাগোনা দেখা যায় এ জাদুঘর টিতে। রক্ষণাবেক্ষণের কাজে নিয়োজিত লোকসংখ্যার অপ্রতুলতা ও চোখে পড়ার মতো। মাত্র দুই জন কর্মচারী দিয়েই চলছে এই জাদুঘর। নজরুল সংগ্রহশালার ভেতরের কবির বই গুলো তালাবদ্ধ আলমারিতে আবদ্ধ দেখা গেছে। যথাযথ পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব পরিলক্ষিত হয় পুরো স্মৃতি কেন্দ্র জুড়ে। এই বিষয়ে ওখানকার একজন স্টোরম্যান কে পাওয়া গেলে উনাকে এর কারণ সম্পর্কে প্রশ্ন করা হয়, উত্তরে লোকবল ঘাটতির ক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়ার ধীরগতির কথা বলেন।
এলাকাবাসীর দাবি, যাতে এই স্মৃতি জাদুঘর কেন্দ্রিক আরও কিছু সরকারি কাজের মাধ্যমে দর্শনার্থীদের আকৃষ্ট করে নজরুল কে জানার সুযোগ করে দেয়া হয়।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.














