৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৩:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

অসহায় মানুষদের এক বেলা পেট পুরে খাওয়ালো তরুণরা

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০৯:৫৫:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
  • / ৩৪
অসহায় মানুষদের এক বেলা পেট পুরে খাওয়ালো তরুণরা

পীরগাছা (রংপুর) প্রতিনিধি
রংপুরের পীরগাছায় শতাধিক অসহায় ও ছিন্নমূল মানুষকে এক বেলা পেট পুরে খাইয়েছে এক ঝাঁক তরুণ। শুক্রবার (২১ নভেম্বর) জুম্মার নামাজের পর উপজেলার কেন্দ্রীয় জামে মসজিদ, রেলওয়ে স্টেশন জামে মসজিদের সামনে জড়ো হওয়া ভিক্ষুক, সাহায্যপ্রার্থীসহ বাজারের ভাসমান ছিন্নমূল মানুষদের খুঁজে খুঁজে নিজ হাতে খাবারের প্যাকেট তুলে দেন তারা।

এই তরুণদের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘পীরগাছা বন্ধু মহল’ নামে একটি গ্রুপ রয়েছে। এই গ্রুপের মাধ্যমে তারা দীর্ঘদিন ধরে সামাজিক, সচেতনতামূলক ও মানবিক কাজ করে আসছেন। তারই ধারাবাহিকতায় শুক্রবার জুম্মার নামাজের পর জনৈক শারমিন ও ইতালি প্রবাসী আনোয়ার হোসেনের সহযোগিতায় শতাধিক দুঃস্থ ও অসহায় মানুষদের এক বেলার খাবারের আয়োজন করে তরুণরা।

‘পীরগাছা বন্ধু মহল’ গ্রুপের সিনিয়র এডমিন এস এম মাসুদ রানা জানান, তারা ২০২৩ সালে ‘পীরগাছা বন্ধু মহল’ গ্রুপটি খোলেন। বর্তমানে তাদের ২৬ হাজার সদস্য রয়েছে। তারা দীর্ঘদিন থেকে তারা গরীব-দুঃস্থদের নলকূপ প্রদান, বাড়ি তৈরি করে দেওয়া, পুরো মাসের বাজার করে দেওয়া, চিকিৎসা সহায়তাসহ নানাবিধ সামাজিক কাজ করে আসছেন। এই কাজে এলাকার তরুণদের ব্যপকভাবে তারা সম্পৃক্ত করেছেন। এতে তরুণরা ভালো কাজের প্রতি দিন দিন উৎসাহী হচ্ছে। তারা সামাজিক ও মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হিসেবে গড়ে উঠছে।

উপজেলার পবিত্রঝাড় গ্রামের স্বামী-সন্তানহীন বৃদ্ধা নয়ামাই বেওয়া জানান, সব কিছুর দাম এত বেশি, তিনি অনেক দিন ধরে ভালো খাবার খান না। আজ তরুণদের দেওয়া বিরিয়ানি তৃপ্তি সহকারে পেট ভরে খেয়েছেন।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

অসহায় মানুষদের এক বেলা পেট পুরে খাওয়ালো তরুণরা

সময়: ০৯:৫৫:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
অসহায় মানুষদের এক বেলা পেট পুরে খাওয়ালো তরুণরাপীরগাছা (রংপুর) প্রতিনিধি রংপুরের পীরগাছায় শতাধিক অসহায় ও ছিন্নমূল মানুষকে এক বেলা পেট পুরে খাইয়েছে এক ঝাঁক তরুণ। শুক্রবার (২১ নভেম্বর) জুম্মার নামাজের পর উপজেলার কেন্দ্রীয় জামে মসজিদ, রেলওয়ে স্টেশন জামে মসজিদের সামনে জড়ো হওয়া ভিক্ষুক, সাহায্যপ্রার্থীসহ বাজারের ভাসমান ছিন্নমূল মানুষদের খুঁজে খুঁজে নিজ হাতে খাবারের প্যাকেট তুলে দেন তারা। এই তরুণদের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘পীরগাছা বন্ধু মহল’ নামে একটি গ্রুপ রয়েছে। এই গ্রুপের মাধ্যমে তারা দীর্ঘদিন ধরে সামাজিক, সচেতনতামূলক ও মানবিক কাজ করে আসছেন। তারই ধারাবাহিকতায় শুক্রবার জুম্মার নামাজের পর জনৈক শারমিন ও ইতালি প্রবাসী আনোয়ার হোসেনের সহযোগিতায় শতাধিক দুঃস্থ ও অসহায় মানুষদের এক বেলার খাবারের আয়োজন করে তরুণরা। ‘পীরগাছা বন্ধু মহল’ গ্রুপের সিনিয়র এডমিন এস এম মাসুদ রানা জানান, তারা ২০২৩ সালে ‘পীরগাছা বন্ধু মহল’ গ্রুপটি খোলেন। বর্তমানে তাদের ২৬ হাজার সদস্য রয়েছে। তারা দীর্ঘদিন থেকে তারা গরীব-দুঃস্থদের নলকূপ প্রদান, বাড়ি তৈরি করে দেওয়া, পুরো মাসের বাজার করে দেওয়া, চিকিৎসা সহায়তাসহ নানাবিধ সামাজিক কাজ করে আসছেন। এই কাজে এলাকার তরুণদের ব্যপকভাবে তারা সম্পৃক্ত করেছেন। এতে তরুণরা ভালো কাজের প্রতি দিন দিন উৎসাহী হচ্ছে। তারা সামাজিক ও মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হিসেবে গড়ে উঠছে। উপজেলার পবিত্রঝাড় গ্রামের স্বামী-সন্তানহীন বৃদ্ধা নয়ামাই বেওয়া জানান, সব কিছুর দাম এত বেশি, তিনি অনেক দিন ধরে ভালো খাবার খান না। আজ তরুণদের দেওয়া বিরিয়ানি তৃপ্তি সহকারে পেট ভরে খেয়েছেন।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.