আইনজীবী আলিফ হত্যার প্রতিবাদে কুড়িগ্রামে গায়েবানা জানাজা ও বিক্ষোভ
- সময়: ০৮:২১:২০ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪
- / ৫৭

কুড়িগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম আদালতের আইন কর্মকর্তা ও আইনজীবী সাইফুল ইসলাম আলিফের গায়েবানা জানাজা ও তার হত্যাকাণ্ডের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে কুড়িগ্রামের সর্বস্তরের মুসলিম জনতা। এ সময় তারা ইসকনকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে নিষিদ্ধের দাবি জানান।
বুধবার (২৭ নভেম্বর) আসর নামাজ শেষে কুড়িগ্রাম শাপলা চত্বরের কবরস্থান এর সামনে গায়েবানা জানাজা আদায় করেন তারা। জানাজা শেষে বিক্ষোভ মিছিল বের করেন সর্বস্তরের মুসলিম জনতা। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কলেজ মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য ড.আতিক মুজাহিদ বলেন, আদিকাল থেকে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সব ধর্মের মানুষ সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে বসবাস করে। কিন্তু ভারত সরকার সন্ত্রাসী সংগঠন ইসকনকে ব্যবহার করে এ দেশে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর পাঁয়তারা করছে। এ সময় তারা অনতিবিলম্বে ইসকনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে নিষিদ্ধের দাবি জানান।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.













