আওয়ামী লীগের আমলে সনাতন ধর্মালম্বীরা নির্ভয়ে পূজার উৎসব পালন করে যাচ্ছেন পাট ও বস্র মন্ত্রী
- সময়: ০৬:৫০:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০২৩
- / ৪১

নারায়ণগঞ্জ প্রতিনিধি
রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেছেন,আওয়ামী লীগের আমলে সনাতন ধর্মালম্বীরা নির্ভয়ে ও নির্বিঘ্নে পূজার উৎসব পালন করে যাচ্ছেন ও বঙ্গবন্ধু এই দেশটাকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে স্বাধীন করেছেন। আর তারই কন্যা সেটা বহাল রেখেছেন।
এসময় তিনি আরো বলেন ৭৫ এ বঙ্গবন্ধুকে হত্যার পরে এ দেশে হিন্দু সম্প্রদাযের মানুষ ঠিক মতো ধর্ম পালন করতে পারেনি। বঙ্গবন্ধুর কন্যা ক্ষমতায় আসার পরে সব ধর্মের মানুষ এখন নির্বিঘ্নে ধর্ম পালন করতে পারে।
সোমবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় রূপগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে মন্ত্রী এসব কথা বলেন।
পূজা মন্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সালাউদ্দিন ভূইয়া,উপজে আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজ,নারায়ণগঞ্জ জেলা ছাত্র লীগের সাবেক সফল সহ সভাপতি মোঃ মনিরুজ্জামান ভূইয়া,উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মাসুম চৌধুরী অপু,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইমন হাছান খোকন সহ আরো অনেকে
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.














