৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৪:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আগামীকাল বন্ধ থাকবে হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি বাণিজ্য 

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০৩:০৯:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
  • / ৫৩
আগামীকাল বন্ধ থাকবে হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি বাণিজ্য 

কৌশিক চৌধুরী হিলি প্রতিনিধি:-

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আগামীকাল শনিবার  দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য সহ বন্দর অভ্যন্তরে সবধরনের কার্যক্রম বন্ধ থাকবে।তবে স্বাভাবিক থাকবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্ট যাত্রী পারাপার কার্যক্রম।

আজ শুক্রবার সকালে বাংলাহিলি সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন,প্রিয় নবী হযরত মোহাম্মদ (সা.) এর জন্মদিন উপলক্ষে আগামীকাল ৬ই সেপ্টেম্বর শনিবার সরকারি ছুটি থাকায় দুই দেশের ব্যবসায়ীদের সিদ্ধান্ত মোতাবেক আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে। তবে পরের দিন ৭ই সেপ্টেম্বর রবিবার থেকে আবারো যথারীতি নিয়মে আমদানি-রপ্তানি চালু হবে।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি আরিফুল ইসলাম বলেন, শনিবার ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্ট যাত্রী পারাপার কার্যক্রম স্বাভাবিক থাকবে।

 

 


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আগামীকাল বন্ধ থাকবে হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি বাণিজ্য 

সময়: ০৩:০৯:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
আগামীকাল বন্ধ থাকবে হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি বাণিজ্য কৌশিক চৌধুরী হিলি প্রতিনিধি:- পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আগামীকাল শনিবার  দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য সহ বন্দর অভ্যন্তরে সবধরনের কার্যক্রম বন্ধ থাকবে।তবে স্বাভাবিক থাকবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্ট যাত্রী পারাপার কার্যক্রম। আজ শুক্রবার সকালে বাংলাহিলি সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন,প্রিয় নবী হযরত মোহাম্মদ (সা.) এর জন্মদিন উপলক্ষে আগামীকাল ৬ই সেপ্টেম্বর শনিবার সরকারি ছুটি থাকায় দুই দেশের ব্যবসায়ীদের সিদ্ধান্ত মোতাবেক আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে। তবে পরের দিন ৭ই সেপ্টেম্বর রবিবার থেকে আবারো যথারীতি নিয়মে আমদানি-রপ্তানি চালু হবে। হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি আরিফুল ইসলাম বলেন, শনিবার ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্ট যাত্রী পারাপার কার্যক্রম স্বাভাবিক থাকবে।    

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.