৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০২:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আজ থেকে শুরু হলো সনাতন ধর্মালম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা

জনসংযোগ ডেস্ক
  • সময়: ১২:০৭:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২০ অক্টোবর ২০২৩
  • / ৬৭
আজ থেকে শুরু হলো সনাতন ধর্মালম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা

ইনছান আলী,ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ

ঝিনাইদহ জেলার প্রতিটি পূজা মন্ডপে সাজ সজ্জায় সজ্জিত হয়েছে রং বেরং এ। প্রতিমাকে তুলির আঁচড়ে আকর্ষনীয় করে ফুটিয়ে তুলেছে কারিগররা। আলোক সজ্জা সহ বাহারী সব আয়োজন দুর্গা পুঁজাকে ঘিরে চারিদিকে বিদ্যমান। আজ ২০অক্টোবর শুক্রবার থেকে ষষ্ঠী পূঁজার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হলো সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূঁজা।

ঝিনাইদহের প্রতিটা উপজেলায় পাড়া মহল্লাসহ প্রতিটা গ্রামে উৎসব ছড়িয়ে পড়েছে। ঝিনাইদহ জেলার শৈলকূপা হরিণাকুন্ডু উপজেলায় পৌরসভা সহ দুর্গাপূজা উপলক্ষ্যে প্রশাসনের কড়া নজরদারী রয়েছে সর্বত্র। গড়ে তোলা হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা বলয়। আসন্ন দুর্গাপূঁজা উপলক্ষে ঝিনাইদহ জেলা প্রশাসক ও পুলিশ সুপার সার্বিক প্রস্তুুতির অংশ হিসেবে ঝিনাইদহের শৈলকূপা ও হরিণাকুন্ডু উপজেলা পূজা উদযাপন কমিটি ও হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাথে প্রস্তুতিসভা সম্পন্ন করেছেন।

ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বাবু বিশ্বনাথ সাধু খাঁ জানান, এবছর হরিণাকুন্ডু উপজেলা পৌরসভা সহ ৩৩টি মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। আমি আশা রাখি পরিপূর্ণ উৎসবমুখর পরিবেশে আমরা শারদ অনুষ্ঠান উদযাপন করতে পারবো।
হরিণাকুন্ডু উপজেলায় পৌরসভা সহ ৩৩ টি মন্দিরেই সিসিটিভি ক্যামেরার আওতাধীনেই আমাদের শারদ অনুষ্ঠান উদযাপন হবে।

দুর্গাপূজার প্রস্তুতির বিষয়ে জেলা পুলিশ সুপার মোঃ আজিম-উল-আহসান জানান, দুর্গাপূজা উদযাপনে সার্বিক শৃংখলা বজায় রাখতে প্রতিটি পূজা মন্ডপে সিসিটিভি ক্যামেরা, মন্দিরভিত্তিক স্বেচ্ছাসেবক দল গঠন ও পুলিশী টহলসহ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় এই উৎসবে কোন বিশেষ গোষ্ঠী বা মহল কর্তৃক ধর্মীয় ও সাম্প্রদায়িক সম্প্রীতিতে আঘাত করতে চাইলে তা কঠোরভাবে দমন করা হবে।

জেলা প্রশাসক এসএম রফিকুল ইসলাম জানান, ইতোমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্ততি সম্পন্ন হয়েছে। সকলের মাঝে ধর্মীয় সম্প্রীতি বজায় থাকবে বলে আশা ব্যক্ত করেন তিনি।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আজ থেকে শুরু হলো সনাতন ধর্মালম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা

সময়: ১২:০৭:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২০ অক্টোবর ২০২৩
আজ থেকে শুরু হলো সনাতন ধর্মালম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাইনছান আলী,ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ ঝিনাইদহ জেলার প্রতিটি পূজা মন্ডপে সাজ সজ্জায় সজ্জিত হয়েছে রং বেরং এ। প্রতিমাকে তুলির আঁচড়ে আকর্ষনীয় করে ফুটিয়ে তুলেছে কারিগররা। আলোক সজ্জা সহ বাহারী সব আয়োজন দুর্গা পুঁজাকে ঘিরে চারিদিকে বিদ্যমান। আজ ২০অক্টোবর শুক্রবার থেকে ষষ্ঠী পূঁজার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হলো সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূঁজা। ঝিনাইদহের প্রতিটা উপজেলায় পাড়া মহল্লাসহ প্রতিটা গ্রামে উৎসব ছড়িয়ে পড়েছে। ঝিনাইদহ জেলার শৈলকূপা হরিণাকুন্ডু উপজেলায় পৌরসভা সহ দুর্গাপূজা উপলক্ষ্যে প্রশাসনের কড়া নজরদারী রয়েছে সর্বত্র। গড়ে তোলা হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা বলয়। আসন্ন দুর্গাপূঁজা উপলক্ষে ঝিনাইদহ জেলা প্রশাসক ও পুলিশ সুপার সার্বিক প্রস্তুুতির অংশ হিসেবে ঝিনাইদহের শৈলকূপা ও হরিণাকুন্ডু উপজেলা পূজা উদযাপন কমিটি ও হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাথে প্রস্তুতিসভা সম্পন্ন করেছেন। ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বাবু বিশ্বনাথ সাধু খাঁ জানান, এবছর হরিণাকুন্ডু উপজেলা পৌরসভা সহ ৩৩টি মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। আমি আশা রাখি পরিপূর্ণ উৎসবমুখর পরিবেশে আমরা শারদ অনুষ্ঠান উদযাপন করতে পারবো। হরিণাকুন্ডু উপজেলায় পৌরসভা সহ ৩৩ টি মন্দিরেই সিসিটিভি ক্যামেরার আওতাধীনেই আমাদের শারদ অনুষ্ঠান উদযাপন হবে। দুর্গাপূজার প্রস্তুতির বিষয়ে জেলা পুলিশ সুপার মোঃ আজিম-উল-আহসান জানান, দুর্গাপূজা উদযাপনে সার্বিক শৃংখলা বজায় রাখতে প্রতিটি পূজা মন্ডপে সিসিটিভি ক্যামেরা, মন্দিরভিত্তিক স্বেচ্ছাসেবক দল গঠন ও পুলিশী টহলসহ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় এই উৎসবে কোন বিশেষ গোষ্ঠী বা মহল কর্তৃক ধর্মীয় ও সাম্প্রদায়িক সম্প্রীতিতে আঘাত করতে চাইলে তা কঠোরভাবে দমন করা হবে। জেলা প্রশাসক এসএম রফিকুল ইসলাম জানান, ইতোমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্ততি সম্পন্ন হয়েছে। সকলের মাঝে ধর্মীয় সম্প্রীতি বজায় থাকবে বলে আশা ব্যক্ত করেন তিনি।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.