আত্মীয়র বাড়ি থেকে ফেরার পথে অটোরিক্সার ধাক্কায় শিশুর মৃত্যু
- সময়: ০৩:০৭:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০২৩
- / ৪৮

মোঃ রয়িসুল সরকার রোমন,স্টাফ রিপোর্টার :
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ব্যাটারীচালিত অটোরিকশার ধাক্কায় রিয়াত হোসেন (৫) নামে এক শিশু মৃত্যু হয়েছে।
শুক্রবার (১০ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলা চলবলা ইউনিয়নের পোয়াবাড়ি ঈদগাহ্ মাঠ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রিয়াত হোসেন পাশ্ববর্তি আদিতমারী উপজেলার মহিষখোচা গ্রামের আসাদুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সন্ধ্যায় আত্মীয়ের বাড়ি থেকে বেড়িয়ে চাপারহাট-চাকলা আঞ্চলিক সড়কে উঠে। পরে একটি অটোরিক্সায় উঠতে গিয়ে বিপরীত থেকে আসা অটোরিক্সা ধাক্কা দেয়। এতে গুরুতর আহত অবস্থায় রিয়াতকে উদ্ধার করে কালীগঞ্জ স্বাস্থ্যকপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষনা করেন।
কালীগঞ্জ থানার ওসি ইমতিয়াজ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.














