৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৫:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আদিতমারীতে ট্রাক চাপায় সাংবাদিক নিহত

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০৪:৫১:০২ পূর্বাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩
  • / ৮০
আদিতমারীতে ট্রাক চাপায় সাংবাদিক নিহত

মোঃ রয়িসুল সরকার রোমন,স্টাফ রিপোর্টার:

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ট্রাকের চাকায় ইউনুস আলী(৪৫) নামে এক সাংবাদিক নিহত হয়েছেন।

শনিবার(১৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে লালমনিরহাট বুড়িমারী মহাসড়কে উপজেলার সারপুকুর ইউনিয়নের বিদ্যুৎ স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাংবাদিক ইউনুস আলী হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের পশ্চিম বেজগ্রামের মোজাম্মেল হকের ছেলে। তিনি সময়ের কন্ঠস্বর ও স্বদেশ প্রতিদিন নামে দুইটি পত্রিকার লালমনিরহাট প্রতিনিধি। এবাং তিনি গ্রামবাংলা পেজের প্রতিষ্ঠাতা।তিনি লালমনিরহাট জেলা রিপোর্টাস ইউনিটির সভাপতি।

পুলিশ ও স্থানীয়রা জানান, লালমনিরহাট জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনের সংবাদ পরিবেশন শেষ করে মোটর সাইকেল যোগে হাতীবান্ধা ফিরছিলেন সাংবাদিক ইউনুস আলী।

বিদ্যুৎ স্টেশন এলাকায় পৌঁছলে বুড়িমারী থেকে আসা পণ্যবাহী ট্রাক (ঢাকা মেট্রো ট -২০-০১২০) তাকে ধাক্কা দেয়। এ সময় ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান সাংবাদিক ইউনুস আলী।
স্থানীয়রা ঘাতক ট্রাকটি আটক করে পুলিশে সোপর্দ করে।আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আদিতমারীতে ট্রাক চাপায় সাংবাদিক নিহত

এ দিকে এ ঘটনার বিচার ও নিরাপদ সড়ক নিশ্চিতের দাবিতে তাৎক্ষণিক ভাবে ঘটনাস্থলেই মহাসড়ক অবরোধ করে নিহত ইউনুস আলীর সহকর্মী সাংবাদিকরা। ফলে লালমনিরহাট বুড়িমারী মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এক পর্যায়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপার আসলে সাংবাদিকদের দাবি দেওয়া গুলো মেনে নেওয়া আশ্বাস দিলে সাংবাদিকরা মহাসড়ক অবোধ তুলে নেন।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আদিতমারীতে ট্রাক চাপায় সাংবাদিক নিহত

সময়: ০৪:৫১:০২ পূর্বাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩
আদিতমারীতে ট্রাক চাপায় সাংবাদিক নিহতমোঃ রয়িসুল সরকার রোমন,স্টাফ রিপোর্টার: লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ট্রাকের চাকায় ইউনুস আলী(৪৫) নামে এক সাংবাদিক নিহত হয়েছেন। শনিবার(১৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে লালমনিরহাট বুড়িমারী মহাসড়কে উপজেলার সারপুকুর ইউনিয়নের বিদ্যুৎ স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাংবাদিক ইউনুস আলী হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের পশ্চিম বেজগ্রামের মোজাম্মেল হকের ছেলে। তিনি সময়ের কন্ঠস্বর ও স্বদেশ প্রতিদিন নামে দুইটি পত্রিকার লালমনিরহাট প্রতিনিধি। এবাং তিনি গ্রামবাংলা পেজের প্রতিষ্ঠাতা।তিনি লালমনিরহাট জেলা রিপোর্টাস ইউনিটির সভাপতি। পুলিশ ও স্থানীয়রা জানান, লালমনিরহাট জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনের সংবাদ পরিবেশন শেষ করে মোটর সাইকেল যোগে হাতীবান্ধা ফিরছিলেন সাংবাদিক ইউনুস আলী। বিদ্যুৎ স্টেশন এলাকায় পৌঁছলে বুড়িমারী থেকে আসা পণ্যবাহী ট্রাক (ঢাকা মেট্রো ট -২০-০১২০) তাকে ধাক্কা দেয়। এ সময় ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান সাংবাদিক ইউনুস আলী। স্থানীয়রা ঘাতক ট্রাকটি আটক করে পুলিশে সোপর্দ করে।আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। আদিতমারীতে ট্রাক চাপায় সাংবাদিক নিহত এ দিকে এ ঘটনার বিচার ও নিরাপদ সড়ক নিশ্চিতের দাবিতে তাৎক্ষণিক ভাবে ঘটনাস্থলেই মহাসড়ক অবরোধ করে নিহত ইউনুস আলীর সহকর্মী সাংবাদিকরা। ফলে লালমনিরহাট বুড়িমারী মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এক পর্যায়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপার আসলে সাংবাদিকদের দাবি দেওয়া গুলো মেনে নেওয়া আশ্বাস দিলে সাংবাদিকরা মহাসড়ক অবোধ তুলে নেন।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.