৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৪:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আদিতমারীতে ট্রেনের ধাক্কায় কিশোরের মৃ*ত্যু

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০১:০২:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪
  • / ৩৩
আদিতমারীতে ট্রেনের ধাক্কায় কিশোরের মৃ*ত্যু

মোঃ ইব্রাহিম সরকার আদিতমারী প্রতিনিধি:

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ট্রেনে ধাক্কায় লিয়ন ইসলাম (১৫) নামে এক প্রতিবন্ধী কিশোরের মৃত্যু হয়েছে।

বুধবার (৪ ডিসেম্বর) বিকেলে লালমনিরহাট বুড়িমারী রেলরুটের উপজেলা সদরের মমিনের গ্যারেজ রেল গেট টাওয়ার পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত লিয়ন ওই এলাকার রাশেদুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বাড়ির পাশে রেল লাইনের ধারে ঘোরাফেরা করছিল প্রতিবন্ধী কিশোর লিয়ন।

এ সময় লালমনিরহাট থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী একটি ট্রেন তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়।

 

স্থানীয়রা তাকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আকবর বলেন, বিষয়টি লালমনিরহাট রেলওয়ে থানাকে জানানো হয়েছে।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আদিতমারীতে ট্রেনের ধাক্কায় কিশোরের মৃ*ত্যু

সময়: ০১:০২:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪
আদিতমারীতে ট্রেনের ধাক্কায় কিশোরের মৃ*ত্যুমোঃ ইব্রাহিম সরকার আদিতমারী প্রতিনিধি: লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ট্রেনে ধাক্কায় লিয়ন ইসলাম (১৫) নামে এক প্রতিবন্ধী কিশোরের মৃত্যু হয়েছে। বুধবার (৪ ডিসেম্বর) বিকেলে লালমনিরহাট বুড়িমারী রেলরুটের উপজেলা সদরের মমিনের গ্যারেজ রেল গেট টাওয়ার পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।   নিহত লিয়ন ওই এলাকার রাশেদুল ইসলামের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, বাড়ির পাশে রেল লাইনের ধারে ঘোরাফেরা করছিল প্রতিবন্ধী কিশোর লিয়ন। এ সময় লালমনিরহাট থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী একটি ট্রেন তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়।   স্থানীয়রা তাকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করে আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আকবর বলেন, বিষয়টি লালমনিরহাট রেলওয়ে থানাকে জানানো হয়েছে।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.