আদিতমারীতে নিরাপদ মাতৃত্ব সেবার কর্মশালা
- সময়: ০৪:০২:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩
- / ৪৭

মোঃ রয়িসুল সরকার রোমন,স্টাফ রিপোর্টার:
লালমনিরহাটের আদিতমারীতে শিশু ও মাতৃত্ব মৃত্যু হার কমিয়ে আনতে জননী প্রজেক্টের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) আদিতমারী উপজেলা পরিষদ হলরুমে দিনব্যাপী এ সভা অনুষ্ঠিত হয়।।
কর্মশালায় জানানো হয়, গ্রামীণ জনগোষ্ঠীতে অজ্ঞতা আর কুসংস্কারের কারণে মাতৃ ও শিশু মৃত্যুর হার বেশি। বিশেষ করে চরাঞ্চল ও অধিক অনুন্নত জনগোষ্ঠীর মানুষ সচেতনতার অভাবে গর্ভবতী মা ও নবজাতকের পরিচর্যায় উদাসীন।
তাই এসব এলাকার ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে (এফডব্লিউভি) নিরাপদ প্রসব নিশ্চিত করতে জননী প্রজেক্ট বাস্তবায়ন করা হবে। এটি বাস্তবায়ন করবেন এনজিও আরডিআরএস এবং সেভ চিলড্রেন।
প্রথম পর্যায়ে এ উপজেলার মহিষখোচা, সাপ্টিবাড়ি ও দুর্গাপুর ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে এ প্রজেক্ট বাস্তবায়ন করা হবে। সরকারি স্বাস্থ্যকর্মীদের সহায়তা করবে এ প্রজেক্টের সেবিকারা।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.














