৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৬:২৫ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আদিতমারীতে বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না জাল জব্দ ও ধ্বংস।

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০৬:১৬:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
  • / ৬৫
আদিতমারীতে বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না জাল জব্দ ও ধ্বংস।

মোঃ ইব্রাহিম সরকার, আদিতমারী লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলায় নিষিদ্ধ চায়না জাল ব্যবহার বন্ধে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে উপজেলার কমলাবাড়ী ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিধান কান্তি হালদার।

অভিযানে বিপুল পরিমাণ অবৈধ চায়না জাল জব্দ করে পরে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামানসহ স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিধান কান্তি হালদার বলেন, “সরকার মাছের উৎপাদন বৃদ্ধি ও দেশের মৎস্য সম্পদ রক্ষায় চায়না জালসহ সব ধরনের অবৈধ জাল ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করেছে। এসব জালের কারণে মাছের বংশবিস্তার ধ্বংস হয় এবং জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়ে। তাই এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।”

একই সঙ্গে উপজেলা মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, “চায়না জাল ব্যবহারের ফলে নদী-খাল ও জলাশয়ের পোনা মাছ ধ্বংস হয়ে যায়। এতে দেশের মৎস্য সম্পদ ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়। তাই সরকারের নির্দেশনা অনুযায়ী এ ধরনের অবৈধ জাল ব্যবহারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

এদিকে স্থানীয় এলাকাবাসী প্রশাসনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন। তাদের মতে, অবৈধ চায়না জালের ব্যবহার বন্ধ হলে নদী-খালসহ বিভিন্ন জলাশয়ে মাছের প্রজনন বৃদ্ধি পাবে। এতে স্থানীয় জেলেরা উপকৃত হবেন এবং দেশের মাছের উৎপাদনও বাড়বে।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আদিতমারীতে বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না জাল জব্দ ও ধ্বংস।

সময়: ০৬:১৬:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
আদিতমারীতে বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না জাল জব্দ ও ধ্বংস।মোঃ ইব্রাহিম সরকার, আদিতমারী লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলায় নিষিদ্ধ চায়না জাল ব্যবহার বন্ধে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে উপজেলার কমলাবাড়ী ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিধান কান্তি হালদার। অভিযানে বিপুল পরিমাণ অবৈধ চায়না জাল জব্দ করে পরে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামানসহ স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা। অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিধান কান্তি হালদার বলেন, “সরকার মাছের উৎপাদন বৃদ্ধি ও দেশের মৎস্য সম্পদ রক্ষায় চায়না জালসহ সব ধরনের অবৈধ জাল ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করেছে। এসব জালের কারণে মাছের বংশবিস্তার ধ্বংস হয় এবং জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়ে। তাই এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।” একই সঙ্গে উপজেলা মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, “চায়না জাল ব্যবহারের ফলে নদী-খাল ও জলাশয়ের পোনা মাছ ধ্বংস হয়ে যায়। এতে দেশের মৎস্য সম্পদ ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়। তাই সরকারের নির্দেশনা অনুযায়ী এ ধরনের অবৈধ জাল ব্যবহারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।” এদিকে স্থানীয় এলাকাবাসী প্রশাসনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন। তাদের মতে, অবৈধ চায়না জালের ব্যবহার বন্ধ হলে নদী-খালসহ বিভিন্ন জলাশয়ে মাছের প্রজনন বৃদ্ধি পাবে। এতে স্থানীয় জেলেরা উপকৃত হবেন এবং দেশের মাছের উৎপাদনও বাড়বে।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.