আদিতমারীতে ১৯ কাব অ্যাওয়ার্ড, এক শিক্ষার্থীর হাতে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড
- সময়: ১১:১৩:৫৮ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
- / ৯৪

মোঃ ইব্রাহিম সরকার,আদিতমারী লালমনিরহাট প্রতিনিধি:
বাংলাদেশ স্কাউটস জাতীয় সদর দফতর কর্তৃক ২০২৪ সালের শাপলা ও পিএস অ্যাওয়ার্ডের ফলাফল প্রকাশ হয়েছে।
২০২৪ সালে লালমনিরহাট জেলায় ২৭ জন শিক্ষার্থী কাব অ্যাওয়ার্ড ও ১ জন শিক্ষার্থী পিএস অ্যাওয়ার্ড অর্জন করেছে।
এর মধ্যে আদিতমারী উপজেলার ভাদাই জিএস মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে ১১ জন কাব, দক্ষিণ বত্রিশ হাজারী জোবায়ের টিপু সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে ৫ জন কাব, মহিষাশহর সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে ২ জন কাব ও কমলাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে ১ জন কাবসহ মোট ১৯ জন কাব অ্যাওয়ার্ড অর্জন করেছে।
এছাড়া জেলার একমাত্র পিএস অ্যাওয়ার্ড অর্জন করেছে সরকারি আদিতমারী গিরিজা শংকর মডেল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী মো. রেজুয়ান মুন্তাসির রাফাত।
সরকারি উপজেলা স্কাউট সম্পাদক মো. মফিদুল ইসলাম মোহন বলেন, ‘এই সাফল্যের জন্য উপজেলা নির্বাহী অফিসার ও স্কাউটসের সভাপতি, উপজেলা কমিশনার, উপজেলা কাব লিডার, প্রধান শিক্ষকবৃন্দ ও ইউনিট লিডারদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। সেইসাথে স্কাউটিং কার্যক্রম আরও জোরালো করতে সকলের সহযোগিতা চাই।’
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.




















