আদিতমারী ছাত্রলীগের সভাপতি হিমেল, সাধারণ সম্পাদক নাইম
- সময়: ১০:৩৬:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩
- / ৬১

মোঃ রয়িসুল সরকার রোমন,স্টাফ রিপোর্টার:
লালমনিরহাটের আদিতমারী উপজেলা ছাত্রলীগের নতুন কমিটিতে সভাপতি ফরহাদ আলী হিমেল ও সাধারণ সম্পাদক এইচ এম নাইমুল আলমকে নির্বাচিত করা হয়েছে।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) রাতে লালমনিরহাট জেলা ছাত্রলীগের সভাপতি রাশেদ জামান বিলাশ ও সাধারণ সম্পাদক আরিফ ইসলাম সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন কমিটিতে দায়িত্ব পাওয়া অন্যান্যরা হলেন— রবিউল ইসলাম, ওমর ফারুক, মাহমুদুর হাসান সুমন, মাহেদুল ইসলাম মাহীকে সহ-সভাপতি, আব্দুল্লাহ আল মাহমুদ রায়হান ও আব্দুল্লাহ আল শিহাবকে যুগ্ম সাধারণ সম্পাদক, গোলাম রসূল জীম ও আহসান আহম্মেদকে সাংগঠনিক সম্পাদক, মো. নাসির উদ্দিন সরকার নাঈমকে প্রচার সম্পাদক এবং নিলয় কুমারকে দফতর সম্পাদক করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে আদিতমারী উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করে আগামী এক বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করেছে জেলা ছাত্রলীগ।
নতুন দায়িত্ব প্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম নাইমুল আলম বলেন, আদিতমারী উপজেলা ছাত্রলীগকে আরো সুসংগঠিত করতে কাজ করে যাবো। ছাত্রলীগের সুনাম ও ঐতিহ্য বজায় রেখে জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে কাজ করে যাবো।
এদিকে, নতুন দায়িত্ব প্রাপ্ত সভাপতি ফরহাদ আলী হিমেল ও সাধারণ সম্পাদক নাইমুল আলম বলেন, আদিতমারী উপজেলা ছাত্রলীগকে আরও বেশি সংগঠিত ও বেগবান করতে কাজ করবো আমরা। এছাড়াও আসন্ন জাতীয় নির্বাচনে নৌকার হাতকে শক্তিশালী করতে ও গুজব প্রতিরোধে সদা সজাগ থাকবো।
এসময় তারা সমাজকল্যাণ মন্ত্রী আলহাজ্ব নুরুজ্জামান আহমেদ এর সাথে শুভেচ্ছা বিনিময় করেন। তারা সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে দায়িত্ব পালনে সহযোগিতা কামনা করেন।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.















