আদিতমারী থানার বিশেষ অভিযানে ৩ পলাতক আসামী গ্রেফতার
- সময়: ১১:২৭:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০২৩
- / ৭২

মোঃ রয়িসুল সরকার রোমন,স্টাফ রিপোর্টার
আজ (১৫ অক্টোবর) রোজ রবিবার লালমনিরহাট জেলার আদিতমারী থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাম্মেল হক এর নেতৃত্বে এসআই (নিঃ) শ্রী গোকুল চন্দ্র বর্মন, এসআই (নিঃ) মোঃ জয়েন উদ্দিন, ও এএসআই (নিঃ) মোঃ জাকির হোসেন সঙ্গীয় ফোর্সসহ অত্র আদিতমারী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পারি ডিং-১২/২২ সংক্রান্তে ০৩ মাসের সাজা প্রাপ্ত পলাতক আসামী ১। মোঃ সুজন মিয়া খন্দকার, পিতা মোঃ আব্বাস আলী খন্দকার, সাং-চন্দনপাট, জিআর ৩১২/২৩ সংক্রান্তে আসামী ২। মোঃ সোহেল রানা (৪১), পিতা মৃত নুরুল হক, সাং-সবদল এবং এনজিআর ৭৯/২৩ সংক্রান্তে আসামী ৩।আক্কাস আলী, পিতা মৃত ইমান আলী, সাং-ভাদাই, সর্ব থানা- আদিতমারী, জেলা-লালমনিরহাটদের গ্রেফতার করতঃ অদ্য ১৫/১০/২০২৩ খ্রিঃ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেফতারকারী অফিসার এসআই (নিঃ) শ্রী গোকুল চন্দ্র বর্মন, এসআই (নিঃ), মোঃ জয়েন উদ্দিন, ও এএসআই (নিঃ) মোঃ জাকির হোসেন ও সঙ্গীয় ফোর্স আদিতমারী থানা, লালমনিরহাট।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.














