৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৫:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক উলিপুর শাখায় গ্রাহক সেবা পক্ষ ২০২৫ উপলক্ষে গ্রাহক সভা অনুষ্ঠিত

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০৮:১৪:১৮ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
  • / ১৩৪
আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক উলিপুর শাখায় গ্রাহক সেবা পক্ষ ২০২৫ উপলক্ষে গ্রাহক সভা অনুষ্ঠিত

শাহজাহান খন্দকার, কুড়িগ্রাম প্রতিনিধি:

দারিদ্র বিমোচন, নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক উন্নয়নে অঙ্গীকারবদ্ধ আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক গ্রাহক সেবা পক্ষ ২০২৫ উপলক্ষে এক গ্রাহক সভার আয়োজন করেছে।
বুধবার (২৯ অক্টোবর ২০২৫) সকাল ১২টায় উলিপুর উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট এ.এস.এম সাখাওয়াত হোসাইন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর অঞ্চলের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) সায়েদুর রহমান, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (অঃদাঃ) জনাব শাহেনাজ আখতার, উপজেলা প্রশিক্ষক রফিক আহমেদ, এবং আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক উলিপুর শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার জনাব মোঃ ফজলুল কবির
সভায় বক্তারা বলেন,
আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক দেশের গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করছে। বিশেষ করে নারী উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের আর্থিক সহায়তা প্রদান, সঞ্চয় ও বিনিয়োগের সুযোগ সৃষ্টি এবং স্বনির্ভর সমাজ গঠনে ব্যাংকটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
তারা আরও বলেন,
গ্রাহক সেবা পক্ষের মূল উদ্দেশ্য হলো—গ্রাহকদের সঙ্গে সরাসরি মতবিনিময়, তাদের সমস্যার সমাধান ও প্রয়োজনীয় পরামর্শ গ্রহণের মাধ্যমে ব্যাংকিং কার্যক্রমকে আরও গতিশীল করা।
অনুষ্ঠানে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, গ্রাহক ও স্থানীয় উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।
এ সময় তারুণ্যের উৎসব ২০২৫—নতুন বাংলাদেশ স্লোগানে উজ্জীবিত হয়ে বক্তারা দেশের উন্নয়ন অভিযাত্রায় ব্যাংকের কার্যক্রম আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।

  • সভা শেষে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের শেয়ার ক্রয়কারী গ্রাহকদের মাঝে লভ্যাংশের চেক বিতরণ করা হয়।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক উলিপুর শাখায় গ্রাহক সেবা পক্ষ ২০২৫ উপলক্ষে গ্রাহক সভা অনুষ্ঠিত

সময়: ০৮:১৪:১৮ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক উলিপুর শাখায় গ্রাহক সেবা পক্ষ ২০২৫ উপলক্ষে গ্রাহক সভা অনুষ্ঠিতশাহজাহান খন্দকার, কুড়িগ্রাম প্রতিনিধি: দারিদ্র বিমোচন, নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক উন্নয়নে অঙ্গীকারবদ্ধ আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক গ্রাহক সেবা পক্ষ ২০২৫ উপলক্ষে এক গ্রাহক সভার আয়োজন করেছে। বুধবার (২৯ অক্টোবর ২০২৫) সকাল ১২টায় উলিপুর উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট এ.এস.এম সাখাওয়াত হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর অঞ্চলের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) সায়েদুর রহমান, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (অঃদাঃ) জনাব শাহেনাজ আখতার, উপজেলা প্রশিক্ষক রফিক আহমেদ, এবং আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক উলিপুর শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার জনাব মোঃ ফজলুল কবির সভায় বক্তারা বলেন, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক দেশের গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করছে। বিশেষ করে নারী উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের আর্থিক সহায়তা প্রদান, সঞ্চয় ও বিনিয়োগের সুযোগ সৃষ্টি এবং স্বনির্ভর সমাজ গঠনে ব্যাংকটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তারা আরও বলেন, গ্রাহক সেবা পক্ষের মূল উদ্দেশ্য হলো—গ্রাহকদের সঙ্গে সরাসরি মতবিনিময়, তাদের সমস্যার সমাধান ও প্রয়োজনীয় পরামর্শ গ্রহণের মাধ্যমে ব্যাংকিং কার্যক্রমকে আরও গতিশীল করা। অনুষ্ঠানে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, গ্রাহক ও স্থানীয় উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। এ সময় তারুণ্যের উৎসব ২০২৫—নতুন বাংলাদেশ স্লোগানে উজ্জীবিত হয়ে বক্তারা দেশের উন্নয়ন অভিযাত্রায় ব্যাংকের কার্যক্রম আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।
  • সভা শেষে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের শেয়ার ক্রয়কারী গ্রাহকদের মাঝে লভ্যাংশের চেক বিতরণ করা হয়।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.