৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৪:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে উলিপুরে হুইলচেয়ার ও সাদাছড়ি বিতরণ

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০৯:২৪:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
  • / ২৯৬

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ২০২৫ উপলক্ষে কুড়িগ্রামের উলিপুরে মরিয়ম চক্ষু হাসপাতালে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার ও সাদাছড়ি বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) সকালে অনুষ্ঠিত এ মানবিক কার্যক্রমে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৭ কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী তাসভীর-উল ইসলামের সহধর্মিণী ও কাসেম ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. রেয়ান আনিস ইসলাম। তিনি বলেন, “প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়; সুযোগ পেলে তারাও সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাদের মুখে হাসি ফোটাতে কাসেম ফাউন্ডেশন সব সময় কাজ করে যাবে।”

এছাড়া উপস্থিত ছিলেন মোঃ হায়দার আলী মিঞা, যুগ্ম আহ্বায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) উলিপুর উপজেলা শাখা। তিনি তার বক্তব্যে বলেন, “প্রতিবন্ধীদের পাশে দাঁড়ানো শুধু মানবিক দায়িত্ব নয়—এটি সামাজিক উন্নয়নের অঙ্গীকার।”

হুইলচেয়ার ও সাদাছড়ি পেয়ে উপকারভোগীরা আনন্দ প্রকাশ করেন এবং আয়োজকদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানান। তাদের মতে, এসব সহায়তা চলাফেরা সহজ করে দেবে এবং স্বনির্ভর জীবনের পথে আরও এগিয়ে যেতে সহায়তা করবে।

দিনব্যাপী এই আয়োজনে স্বেচ্ছাসেবক, স্বাস্থ্যকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নিয়ে অনুষ্ঠানকে সফল করেন।

উলিপুরে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও জীবনমান উন্নয়নে এ ধরনের মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেছেন।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে উলিপুরে হুইলচেয়ার ও সাদাছড়ি বিতরণ

সময়: ০৯:২৪:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ২০২৫ উপলক্ষে কুড়িগ্রামের উলিপুরে মরিয়ম চক্ষু হাসপাতালে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার ও সাদাছড়ি বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) সকালে অনুষ্ঠিত এ মানবিক কার্যক্রমে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৭ কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী তাসভীর-উল ইসলামের সহধর্মিণী ও কাসেম ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. রেয়ান আনিস ইসলাম। তিনি বলেন, “প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়; সুযোগ পেলে তারাও সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাদের মুখে হাসি ফোটাতে কাসেম ফাউন্ডেশন সব সময় কাজ করে যাবে।” এছাড়া উপস্থিত ছিলেন মোঃ হায়দার আলী মিঞা, যুগ্ম আহ্বায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) উলিপুর উপজেলা শাখা। তিনি তার বক্তব্যে বলেন, “প্রতিবন্ধীদের পাশে দাঁড়ানো শুধু মানবিক দায়িত্ব নয়—এটি সামাজিক উন্নয়নের অঙ্গীকার।” হুইলচেয়ার ও সাদাছড়ি পেয়ে উপকারভোগীরা আনন্দ প্রকাশ করেন এবং আয়োজকদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানান। তাদের মতে, এসব সহায়তা চলাফেরা সহজ করে দেবে এবং স্বনির্ভর জীবনের পথে আরও এগিয়ে যেতে সহায়তা করবে। দিনব্যাপী এই আয়োজনে স্বেচ্ছাসেবক, স্বাস্থ্যকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নিয়ে অনুষ্ঠানকে সফল করেন। উলিপুরে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও জীবনমান উন্নয়নে এ ধরনের মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেছেন।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.