৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০১:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আপ বাংলাদেশ গাইবান্ধা জেলার আহ্বায়ক বাশার সদস্য সচিব তাজুল

জনসংযোগ ডেস্ক
  • সময়: ১০:৩৮:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
  • / ৮৩
আপ বাংলাদেশ গাইবান্ধা জেলার আহ্বায়ক বাশার সদস্য সচিব তাজুল

জুলাই গণঅভ্যুত্থান থেকে উদ্বুদ্ধ হয়ে গঠিত নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)-এর গাইবান্ধা জেলা শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। সম্প্রতি ঘোষিত এই কমিটিতে আহ্বায়ক হিসেবে মোঃ আবুল বাশার এবং সদস্য সচিব হিসেবে মো তাজুল ইসলাম তমালকে দায়িত্ব দেওয়া হয়েছে।

সংগঠনের প্রধান সংগঠক নাঈম আহমাদ-এর সুপারিশে এবং কেন্দ্রীয় আহ্বায়ক আলী আহসান জুনায়েদ ও কেন্দ্রীয় সদস্য সচিব আরেফিন মোহাম্মদ হিযবুল্লাহর অনুমোদনে এই ছয় মাস মেয়াদী আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

নবগঠিত এই কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মুঈদ মোহাম্মদ ফাহিম, মোঃ লিখন সরকার, গোলাম রব্বানি রোমান, ডাঃ আখের হোসাইন, রফিকুল ইসলাম বাবুল এবং মাসুদা জাহান রাখি।

এছাড়া যুগ্ম সদস্য সচিব হিসেবে মোঃ সুলতান আহমেদ, মো আলফাজ মিয়া, মোঃ রোকনুজ্জামান আকন্দ মামুন, নাঈম সিদ্দিকী, ইঞ্জিনিয়ার তাহির তালহা প্রধান, জুনাইদ আল সাঈদ, তানিয়া সুলতানা লিজা এবং আবু সাঈদ সিয়ামকে মনোনীত করা হয়েছে। মোট ৫৪ সদস্য বিশিষ্ট এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

এক বিবৃতিতে কেন্দ্রীয় নেতারা জানিয়েছেন, গাইবান্ধা জেলার প্রতিটি উপজেলা ও পৌরসভায় সংগঠনের শক্তিশালী ও কার্যকর কাঠামো গড়ে তোলার পাশাপাশি জেলার নবগঠিত কমিটি জনগণের দুর্ভোগ, দুর্নীতি ও সামাজিক বৈষম্যের বিরুদ্ধে গণসংগ্রাম গড়ে তুলতে সক্রিয় ভূমিকা পালন করবে।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপ বাংলাদেশ গাইবান্ধা জেলার আহ্বায়ক বাশার সদস্য সচিব তাজুল

সময়: ১০:৩৮:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫