আল-হান্নান সমাজ কল্যান পরিষদ চন্দ্রপুর’র বার্ষিক আনন্দ ভ্রমন-২৫ সম্পন্ন
- সময়: ০৭:৩২:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
- / ৪৬

মোঃ ইমরানুল হাসান
সুনামগঞ্জ সংবাদদাতাঃ
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নে গঠিত সামাজিক সেবামূলক সংগঠন আল-হান্নান সমাজ কল্যান পরিষদ চন্দ্রপুর’র বার্ষিক আনন্দ ভ্রমন -২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
২৫শে জুলাই (শুক্রবার) সকাল ৮ ঘটিকার সময় রওয়ানা দিয়ে শ্রীমঙ্গলের বিভিন্ন পর্যটন স্পটে দিন ব্যাপি আনন্দ ভ্রমন উপভোগ করেন আল-হান্নান সমাজ কল্যান পরিষদ চন্দ্রপুর’র সদস্যরা।
ঘুরে দেখি নিজ দেশ আমার সোনার বাংলাদেশ ও বেশি বেশি ভ্রমণ করি দেশ ও পৃথিবী সম্পর্কে জানি, আল্লাহর সৃষ্টি সম্পর্কে জানি এই দুটি স্লোগানকে সামনে রেখে চায়ের দেশ নামে খ্যাত শ্রীমঙ্গলে দিন ব্যাপি আনন্দ ভ্রমন উপভোগ করেন আল-হান্নান সমাজ কল্যান পরিষদ চন্দ্রপুর’র সদস্যরা।
এসময় অভিভাবক হিসেবে উপস্থিত ছিলেন তরুণ সমাজকর্মী মাহমুদুল হাসান।
সভাপতি হাসান আহমদ,সহ-সভাপতি সোহেল মিয়া,সাধারণ সম্পাদক মোঃওলীউর রহমান,প্রচার সম্পাদক মোঃ ইমরানুল হাসান।
সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন আনতাউল হক,সাইফুর রহমান,নাঈম হোসেন,আখতার হোসেন,মাহদি হাসান,উজ্জল হোসেন,এমদাদুল,আনোয়ার, জুনাঈদ,মালেক হোসাইন,রাহমিন,তানিম,আরিফ,জিহাদ মিয়া,সাহিদুল,মারুফ প্রমূখ।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.














