আ.লীগের সঙ্গে মিলে হত্যাকাণ্ড ঘটিয়ে নির্বাচন ব্যাহতের ষড়যন্ত্র রুখে দেওয়া হবে: ফারুক
- সময়: ১১:১৮:১১ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫
- / ৪৩

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, শেখ হাসিনাকে জামায়াতে ইসলামী সহযোগিতা করেছিল, তাদের তিনি ফাঁসির কাষ্ঠে ঝুলিয়েছেন। জাতীয় পার্টি সাহায্য করছিল, বিলীন করে দিয়েছেন। ১/১১-এর ঘটনার পর সেনাবাহিনীকে হত্যা করেছে। এখনও পঞ্চম, ষষ্ঠবারের মতো যারা আজকে আওয়ামী লীগকে সাহায্য করতে চান, তাদের সঙ্গে মিলে সম্প্রতি হত্যাকাণ্ড ঘটিয়ে নির্বাচনকে ব্যাহত করার যে ষড়যন্ত্র তা রুখে দেওয়া হবে।
সোমবার জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে জাতীয়তাবাদী ওলামা দল আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
১৬ বছর তারেক রহমান বাংলাদেশের গণতন্ত্র উদ্ধারের জন্য যে সংগ্রাম করেছেন সেই সংগ্রামের ফল জুলাই-আগস্ট- উল্লেখ করে তিনি বলেন, আজকে আবার নতুন করে আমাদের মাঠে দয়া করে নামাবেন না। আমরা মাঠে আর নামতে চাই না। আমরা এখন নির্বাচনে গ্রামেগঞ্জে যেতে চাই, মানুষের সেবা দিতে চাই, ১৬ বছর যে টাকাগুলো লুট করে নিয়ে গেছে, সেই টাকাগুলো আবার সঞ্চয় করে বাংলাদেশের মানুষের ঘরে ঘরে শান্তি পৌঁছে দেব।
তিনি বলেন, বরগুনায় আমাদের ইমামকে হত্যার চেষ্টা করা হয়েছে, চাঁদপুরের ঘটনাও সহ্য করেছি; কিন্তু সহ্যের একটা সীমা আছে। সীমা আমরা রক্ষা করতে চাই। কারণ আমার নেতা বলেছেন, সরকার গঠন করতে হলে ধৈর্য ধরতে হবে। সরকার গঠন করতে হলে দিনের ভোট দিনে করতে হবে। জনগণের ভোটের দিকে চেয়ে থাকতে হবে। জনগণের সেবা করতে হবে।
আবার তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে- এমন অভিযোগ করে তিনি বলেন, এই ষড়যন্ত্রে কোনো লাভ হবে না। কারণ শুধু বাংলাদেশ নয়, তিনি বিশ্বের দরবারে একজন খ্যাতিমান রাজনীতিবিদ দেশনায়ক।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.














