৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ১১:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ইবিতে ক্লাস করতে এসে ছাত্রলীগ নেতা তুষার আটক

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০৯:৫২:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
  • / ৪১
ইবিতে ক্লাস করতে এসে ছাত্রলীগ নেতা তুষার আটক

ইবি প্রতিনিধি:ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ক্লাস করতে এসে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতা আটক হয়েছেন।

রোববার দুপুর সাড়ে ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন একাডেমিক ভবন সংলগ্ন চায়ের দোকানে আড্ডারত অবস্থায় শিক্ষার্থীরা তাকে প্রক্টর অফিসে নিয়ে যান।

পরে প্রক্টরিয়াল টিমের মাধ্যমে তাকে ক্যাম্পাসস্থ ইবি থানায় সোপর্দ করা হয়।

আটককৃত ছাত্রলীগ নেতা হুসাইন তুষার। তিনি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং শাখা ছাত্রলীগের বর্তমান কমিটির সহ-সম্পাদক।

অভিযুক্ত ছাত্রলীগ নেতা হুসাইন তুষার বলেন, “আমি এর আগে অনার্স চতুর্থ বর্ষের সকল পরীক্ষায় অংশগ্রহণ করেছি। আজকে আমি মাস্টার্সে ক্লাস করতে এসেছিলাম।”

ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, “বিশ্ববিদ্যলয় প্রশাসন ওই ছেলেকে থানায় সোপর্দ করেছে। জানতে পেরেছি, সে নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের পোস্টেড নেতা।”

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. শাহীনুজ্জামান বলেন, “শিক্ষার্থীরা ছাত্রলীগের পোস্টেড কর্মীকে আমার কাছে ধরে আনে। ছাত্রলীগ কর্মী স্বীকার করেছে যে তিনি নিষিদ্ধ সংগঠনের সদস্য ছিলেন। এরপর আমি তাকে থানায় সোপর্দ করেছি। থানা কর্তৃপক্ষ পরবর্তী ব্যবস্থা নেবে।”


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

ইবিতে ক্লাস করতে এসে ছাত্রলীগ নেতা তুষার আটক

সময়: ০৯:৫২:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
ইবিতে ক্লাস করতে এসে ছাত্রলীগ নেতা তুষার আটকইবি প্রতিনিধি:ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ক্লাস করতে এসে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতা আটক হয়েছেন। রোববার দুপুর সাড়ে ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন একাডেমিক ভবন সংলগ্ন চায়ের দোকানে আড্ডারত অবস্থায় শিক্ষার্থীরা তাকে প্রক্টর অফিসে নিয়ে যান। পরে প্রক্টরিয়াল টিমের মাধ্যমে তাকে ক্যাম্পাসস্থ ইবি থানায় সোপর্দ করা হয়। আটককৃত ছাত্রলীগ নেতা হুসাইন তুষার। তিনি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং শাখা ছাত্রলীগের বর্তমান কমিটির সহ-সম্পাদক। অভিযুক্ত ছাত্রলীগ নেতা হুসাইন তুষার বলেন, “আমি এর আগে অনার্স চতুর্থ বর্ষের সকল পরীক্ষায় অংশগ্রহণ করেছি। আজকে আমি মাস্টার্সে ক্লাস করতে এসেছিলাম।” ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, “বিশ্ববিদ্যলয় প্রশাসন ওই ছেলেকে থানায় সোপর্দ করেছে। জানতে পেরেছি, সে নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের পোস্টেড নেতা।” বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. শাহীনুজ্জামান বলেন, “শিক্ষার্থীরা ছাত্রলীগের পোস্টেড কর্মীকে আমার কাছে ধরে আনে। ছাত্রলীগ কর্মী স্বীকার করেছে যে তিনি নিষিদ্ধ সংগঠনের সদস্য ছিলেন। এরপর আমি তাকে থানায় সোপর্দ করেছি। থানা কর্তৃপক্ষ পরবর্তী ব্যবস্থা নেবে।”

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.